১৯৭২ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অফিস থেকে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনের সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি দেখলেন, কাছেই কয়েকজন শিশু মালা হাতে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু তাদের কাছে ডাকলেন। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকে আগে থেকেই অনুসরণ করে চলা প্রখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা নাগিসা ওশিমার ক্যামেরা সচল হয়ে উঠল। তিনি পুরো ঘটনাটি ধারণ করেন।
মেয়েটি জানাল, তার নাম চম্পা। তারা পাঁচ বন্ধু বঙ্গবন্ধুকে দেখতে এসেছে।
বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন, ‘‘তোমরা জানো আমি কে?’’
উত্তরে চম্পা বলে উঠল, ‘‘ভালো করে জানি না, তবে একটুকু জানি—আপনি অনেক বড় একটা কিছু। আপনি অনেক, অনেক বড় একজন মানুষ।’’
উপস্থিত সবাই হেসে উঠল।
বঙ্গবন্ধু আবার বললেন, ‘‘তোমার অনেকগুলো ভাই আছে, তাই না চম্পা?’’
চম্পা বিস্মিত হয়ে বলল, ‘‘আপনি কী করে জানলেন?’’
উপস্থিত সবাই আবারও হেসে উঠল।
এরপর বঙ্গবন্ধু বললেন, ‘‘তার মানে তোমরা আমার নাম জানো না?’’
চম্পা কিছুক্ষণ ভেবে বলতে শুরু করল, ‘‘আপনার নাম... আপনার নাম... মনে পড়েছে। আপনার নাম জয়বাংলা দাদু।’’
উপস্থিত সবাই আবারও হাসিতে ফেটে পড়ল।
ছবি: নাগিসা ওশিমা, জাপান।
In the middle of December 1972, the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, stepped outside his residence at House No. 32 in Dhanmondi after leaving his office. He noticed a group of children standing nearby, holding flower garlands. Bangabandhu called them over.
At that very moment, the camera of renowned Japanese filmmaker Nagisa Oshima, who had been following Bangabandhu, began recording. He captured the entire interaction on film.
The little girl introduced herself as Champa. She said that she and her four friends had come to see Bangabandhu.
Bangabandhu asked, “Do you know who I am?”
Champa replied, “I don’t know exactly, but I do know one thing—you are someone very great. You are a very, very great person.”
Everyone present burst into laughter.
Bangabandhu then said, “You have many brothers, don’t you, Champa?”
Surprised, Champa asked, “How did you know that?”
Once again, everyone laughed.
Then Bangabandhu asked, “So, does that mean you don’t know my name?”
After thinking for a moment, Champa began to say, “Your name... your name... I remember now. Your name is Joy Bangla Grandpa.”
Everyone present burst into laughter once more.
Photo: Nagisa Oshima, Japan.