তুমি আসবে বলে
কর্মহীন কৃষক-শ্রমিক
মুমূর্ষু হয়ে অপেক্ষায় আছে।
তুমি আসবে বলে
সমস্ত মধ্যবিত্ত উজাড় হয়ে
গরিব, নিঃস্ব হচ্ছে।
তুমি আসবে বলে
অর্থনীতি ধ্বংস হয়ে,
জিডিপি শূন্যের পথে চলে গেছে।
তুমি আসবে বলে
পথহারা মানুষ বাঁচার তাগিদে কাঁদছে,
আর শুধু কাঁদছে।
যৌবন হারানো দেশ,
পিতা হারানো পথভ্রষ্ট জাতি,
ইতিহাস হারানো বাংলাদেশ—
আজ বসে আছে প্রতীক্ষায়,
তুমি আসবে কবে ?
আবার আকাশে ছাতার মতো ছায়া হয়ে,
মাটিতে গৌরবের বীজ বুনে,
মানুষের ঢাল হয়ে
তাদের নিরাপত্তা দিতে—
তুমি আসবে কবে ?
দিগন্তবিস্তৃত দেশ উজাড় করে
বিশ্বকুটির মানুষর দেশ
নিজের দেশ ছেড়ে
দিশাহারা হয়ে ছুটছে।
তুমি আসবে বলে
মানুষের সমস্ত হিংসা,
ধ্বংস আর ক্রোধের আগুন
নিভিয়ে দেবে তুমি।
মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দাও,
মানুষের কর্ম ফিরিয়ে দাও,
তার জীবনের টান,
বেঁচে থাকার স্বপ্ন ফিরিয়ে দাও।
কবিতার নাট্যশালায়
আজ শূন্যতার দীর্ঘশ্বাস,
নিস্তব্ধ গলিতে হারিয়ে গেছে
জীবনের সংলাপ।
তুমি আবার ফিরিয়ে দাও
লেখকের স্বাধীন কলম , নাটক, গান—
বাউলের কণ্ঠে,
ভাটিয়ালির সুরে,
ভাটির দেশের প্রাণে।
আবার জাগিয়ে দাও
রবীন্দ্রনাথের বাংলাদেশ,
নজরুলের বিদ্রোহী বাংলার
হায়েনার থাবা থেকে
এই বাংলাকে রক্ষা করো।
তুমি আসবে বলে
দিগন্তবিস্তৃত আকাশ হবে তোমার ছাদ,
মাটিই হবে তোমার ঘর
মানুষ হয়েছে দেওয়াল।
তুমি আসবে বলে—
আজও অপেক্ষায় দিন গুনছে
এই ডিসেম্বরের কবে আসবে
আর ডিসেম্বরে তোমাকে আসতেই হবে।।
লেখক: শচীন বাঙালি,কলামিস্ট ও রাজনৈতি বিশ্লেষক।
Because you will come,
The jobless farmers and laborers
Are waiting, on the verge of death.
Because you will come,
The entire middle class is being emptied out,
Turning poor and destitute.
Because you will come,
The economy has been ruined,
And the GDP is heading toward zero.
Because you will come,
Lost people are weeping out of the urge to survive,
Weeping and weeping still.
A country that has lost its youth,
A misguided nation that has lost its father,
A Bangladesh that has lost its history—
Sits waiting today:
When will you come?
Again, casting a shadow like an umbrella across the sky,
Sowing the seeds of glory in the soil,
Acting as a shield for the people
To grant them safety—
When will you come?
Clearing the horizon-wide land,
Leaving their own country,
The people of this global cottage
Are running astray.
Because you will come,
You will quench all the jealousy,
Destruction, and fire of wrath in humankind.
Restore the humanity of the people,
Restore the work of the people,
Return the attachment to their lives,
Return their dream of living.
In the theater of poetry,
There is today the sigh of emptiness,
The dialogue of life has vanished
Into silent alleys.
Return once more
The writer’s independent pen, drama, song—
In the voice of the Baul,
In the tune of the Bhatiali,
In the soul of the lower delta.
Awaken once again
Rabindranath’s Bangladesh,
The rebellious Bengal of Nazrul—
Save this Bangladesh
From the claws of the hyena.
Because you will come,
The endless sky will be your roof,
The earth your home,
And the people your walls.
Because you will come—
Still counting days in anticipation,
Wondering when this December will arrive—
And in December, you must come.
— Writer: Sachin Bangali, Columnist and Political Analyst