একদিকে দেশে তাঁর প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের অবস্থান ও প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এরই মধ্যে ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সমাগম বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেওয়ার প্রস্তুতি এবং সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের খবর নতুন মাত্রা যোগ করেছে।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরতে শুরু করেছেন। তাঁদের একটি অংশ ইতোমধ্যে কলকাতায় জড়ো হয়েছেন। দলীয় সূত্রের বরাত দিয়ে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহেই শতাধিক নেতাকর্মী কলকাতায় পৌঁছেছেন। নভেম্বরের মধ্যেই আরও অনেকে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কলকাতায় নেতাদের সমাগম, ডিসেম্বরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমা বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ধীরে ধীরে ভারতে ফিরে আসছেন। তাঁদের লক্ষ্য শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় তাঁর সঙ্গে বাংলাদেশে ফেরা। দীর্ঘদিন ধরে কলকাতায় অবস্থানরত দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নতুন করে আসা নেতাদের ধারাবাহিক যোগাযোগ ও বৈঠক চলছে।
দলটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটিগুলো গত দুই সপ্তাহে একাধিক বৈঠক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫ নভেম্বর অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে অগ্রাধিকারভিত্তিক কিছু সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।
দলীয় সূত্রের দাবি, নভেম্বরের মাঝামাঝি কিংবা শেষ দিকে শেখ হাসিনা লন্ডন থেকে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা করতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সীমান্তবর্তী এলাকায় অবস্থানের নির্দেশ, কী বার্তা দিচ্ছে এই প্রস্তুতি?
প্রতিবেদনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো, ভারতে অবস্থানরত এবং নতুন করে ভারতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নভেম্বরের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
একাধিক দলীয় নেতার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে সীমান্তবর্তী এলাকাগুলোতে সাংগঠনিক উপস্থিতি ও প্রভাব বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা কোন পথে এবং কী প্রক্রিয়ায় দেশে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তাঁর প্রত্যাবর্তনের আগে থেকেই বড় ধরনের জনসমাগম ও সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কয়েকজন নেতা।
এখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন সামনে আসে—এই প্রস্তুতি কি কেবল দলীয় নেত্রীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমর্থকদের সংগঠিত করার উদ্যোগ, নাকি এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরির কৌশল নেওয়া হচ্ছে? বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশের খবর রাজনৈতিক ও নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করে।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে সরকারের অনড় অবস্থান
অন্যদিকে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁকে দেশে ফেরার জন্য পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়ার বিষয়েও সরকারের অনাগ্রহ রয়েছে।
এ পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে নাগরিকের দেশে ফেরার অধিকার, আইনি প্রক্রিয়া এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হতে পারে প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে একজন নাগরিকের দেশে ফেরার পথ বন্ধ করার প্রশ্নটি স্বাভাবিকভাবেই সাংবিধানিক বিতর্ক তৈরি করে।
একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকার বিষয়টি এবং দলটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ ও সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন রয়েছে। রাষ্ট্রের আইন প্রয়োগ যেমন জরুরি, তেমনি আইনের প্রয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নাগরিক অধিকারের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
নিষেধাজ্ঞা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মাঠে আওয়ামী লীগের তৎপরতা
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মিছিল, সমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা বেড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, যেসব এলাকায় দলটির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে কোথাও কোথাও উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। ৬ নভেম্বর চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিছিলকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগের দিন রাজধানীর কুর্মিটোলা এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে একজন পুলিশ কনস্টেবল আহত হন।
এসব ঘটনা একদিকে রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মাত্রা বাড়ার ইঙ্গিত দেয়, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি করে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি থাকলেও সহিংসতা, পুলিশের ওপর হামলা কিংবা সরকারি সম্পদ ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
প্রতিপক্ষের কার্যালয়ের সামনে মিছিল, রাজনীতিতে নতুন বার্তা
আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের সামনে গিয়ে মিছিল ও স্লোগান দেওয়া।
৬ নভেম্বর পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে শপথ ও বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শরীরে কাফনের কাপড় জড়িয়ে তাঁরা সেখানে সমবেত হন এবং পরে শপথ পাঠ করে মিছিল বের করেন। ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা সীমিত থাকার পর প্রতিপক্ষের কার্যালয়ের সামনে এ ধরনের কর্মসূচি নতুন রাজনৈতিক বার্তা বহন করছে।
৭ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের খবরও পাওয়া গেছে। ফলে দলটির মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা আবারও আলোচনায় এসেছে।
বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনার গান, রাজনৈতিক বাস্তবতার অদ্ভুত বৈপরীত্য
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি ঘটনা বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনার নাম উচ্চারণ কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ঘিরে যখন নানা বিধিনিষেধ ও বিতর্ক চলছে, তখন চট্টগ্রামের আগ্রাবাদে বিএনপির একটি দলীয় কর্মসূচিতেই বেজে উঠেছে তাঁকে নিয়ে লেখা গান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে মাইকে বাজানো হয় ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের একটি গান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩৬ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ঘটনাটি নিছক একটি গান বাজানোর বিষয় নয়; বরং বাংলাদেশের রাজনীতিতে প্রতীক, পরিচয় ও রাজনৈতিক স্মৃতির জটিল বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। যে রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে বিরোধী দলগুলোর মধ্যে তীব্র অবস্থানগত সংঘাত রয়েছে, তাঁকে নিয়ে রচিত গান বিরোধী দলের কর্মসূচিতেই বাজা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে কৌতূহলোদ্দীপক।
বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক মহলের বাড়তি আগ্রহ
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এখন আর কেবল আওয়ামী লীগ ও বর্তমান সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধের বিষয় হয়ে থাকছে না। এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও আগ্রহ বাড়ছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের প্রতিনিধিদের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। তবে এসব সফরের সময়সূচি কিংবা আনুষ্ঠানিকতা এখনো নিশ্চিত নয়।
এ ছাড়া ভারতের সরকারের দুজন প্রতিনিধিরও চলতি মাসে ঢাকা সফরের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের সফর আনুষ্ঠানিক হবে, নাকি অনানুষ্ঠানিক পর্যায়ের যোগাযোগের অংশ হবে, সে বিষয়েও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
এসব কূটনৈতিক যোগাযোগের খবর সত্য হলে তা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত দেবে। কারণ, শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একটি দলের নেতৃত্বের দেশে ফেরার প্রশ্ন নয়; এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ভূরাজনীতির নানা হিসাবও জড়িয়ে রয়েছে।
শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে ব্রিটিশ সরকারের কাছে চিঠি
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন আইনপ্রণেতা শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
বিষয়টি পর্যালোচনার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও একটি সূত্রের দাবি।
এ ঘটনা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে শেখ হাসিনার নিরাপত্তা ও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগের সম্ভাব্য প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। তবে চিঠির বিষয়বস্তু, যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক অবস্থান এবং সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য প্রয়োজন।
ডিসেম্বর কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে?
সবকিছু মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে সমবেত হওয়া ও সাংগঠনিক প্রস্তুতির খবর, অন্যদিকে দেশের অভ্যন্তরে দলটির কর্মসূচি বৃদ্ধি; পাশাপাশি সরকারের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা—সবকিছুই ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশকে আরও জটিল করে তুলছে।
তবে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক বক্তব্য, দলীয় পরিকল্পনা কিংবা কূটনৈতিক তৎপরতার খবরের বাইরে বাংলাদেশের সামনে আরও বড় প্রশ্ন রয়েছে। সেটি হলো—দেশের রাজনৈতিক সংকটের সমাধান কোন পথে আসবে? রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করে, নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের মাধ্যমে, নাকি আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে?
কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত জনগণের। আর রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের অধিকার রক্ষা করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সংঘাতকে সহিংসতার দিকে যেতে না দেওয়া।
তবে এটুকু নিশ্চিত, এই প্রত্যাবর্তন ইস্যু আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে যাচ্ছে এটা নিশ্চিত।
লেখক: ড. আবুল হাসনাৎ মিল্টন,সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা (The Source News Bangla)
The political situation in Bangladesh is becoming increasingly complex. On one side, the government is taking a firm position and administrative measures to prevent Sheikh Hasina’s return; on the other, Awami League leaders and activists are reportedly making organizational preparations for her possible homecoming. Meanwhile, the growing presence of Awami League leaders in Kolkata, preparations to position party members in border areas, and reports of international diplomatic contacts surrounding her anticipated return have added a new dimension to the unfolding political situation.
Awami League Leaders Converge in Kolkata, Organizational Preparations Underway for December
Awami League leaders currently living in different parts of the world have reportedly started returning to India ahead of Sheikh Hasina’s planned return to Bangladesh. A section of them has already gathered in Kolkata. Citing party sources, an intelligence report claims that more than 100 leaders and activists arrived in Kolkata over the past week alone. Many others are reportedly preparing to travel to India before the end of November.
According to the report, Awami League leaders based in various Western countries are gradually returning to India. Their intention is reportedly to return to Bangladesh alongside Sheikh Hasina when she makes her anticipated comeback. Newly arrived leaders are maintaining regular contact and holding meetings with senior party figures who have been staying in Kolkata for an extended period.
The report further states that the party’s divisional and district-level committees have held several meetings over the past two weeks. At a high-level meeting on November 5, discussions reportedly focused on a set of priority-based organizational plans in preparation for Sheikh Hasina’s possible return.
Party sources claim that Sheikh Hasina may connect online with media representatives from Western countries from London in mid-November or toward the end of the month to announce a possible timeline and roadmap for her return. However, no official announcement has yet been made.
Instructions to Position Leaders Along Border Areas: What Does the Preparation Signify?
One of the most significant claims in the report concerns instructions allegedly issued to Awami League leaders and activists currently in India, as well as those planning to travel there, to position themselves in different areas along the Bangladesh-India border before the end of November.
Citing several party leaders, the report claims that the Awami League intends to strengthen its organizational presence and influence in border regions ahead of Sheikh Hasina’s possible return. Although the route and process through which she might return remain unclear, some party leaders have indicated that preparations are underway for a substantial mobilization of supporters before her homecoming.
This raises an important political question: Is the initiative merely an effort to mobilize supporters around the party chief’s return, or is it also intended to create additional political pressure within Bangladesh? The actual purpose remains unconfirmed. Nevertheless, reports of instructions to position party members in border areas carry considerable political and security significance.
Government Maintains a Firm Position on Sheikh Hasina’s Return
Meanwhile, senior figures within Bangladesh’s current BNP-led government have reportedly expressed a negative stance regarding Sheikh Hasina’s return to the country. According to the report, the government is also reluctant to issue her a passport or travel document that would facilitate her return.
The situation has brought the right of citizens to return to their own country, due legal process, and the constitutional responsibilities of the state to the forefront of political debate.
If allegations exist against any political figure, those allegations can be addressed through the established legal system and the courts. However, the question of preventing a citizen from returning to their homeland solely because of political opposition inevitably raises serious constitutional concerns.
At the same time, questions remain about the executive-order ban on Awami League activities and the political rights and limitations of its leaders and activists. While enforcing the law is essential, transparency, impartiality, and the protection of citizens' rights are equally important.
Awami League Resumes Political Activities Amid Restrictions and Rising Tensions
Several media reports indicate a rise in rallies, demonstrations, and organizational activities by the Awami League and its affiliated organizations in different parts of Bangladesh, apparently in anticipation of Sheikh Hasina’s possible announcement regarding her return.
Recent developments suggest that tensions and clashes have occurred in some areas where party programmes have faced resistance.
On November 6, clashes broke out between police and participants in an Awami League procession in the port area of Chattogram. According to published media reports, several police personnel were injured after protesters allegedly threw bricks and stones at them. A police vehicle was also reportedly vandalized. Six police personnel, including an officer-in-charge (OC), were reported injured. Police arrested 16 people from the scene.
A day earlier, allegations emerged that a cocktail bomb had been thrown at a police patrol vehicle in the Kurmitola area of the capital after police obstructed a procession organized by the Bangladesh Chhatra League. A police constable was reportedly injured in the incident.
These developments indicate growing political tensions while also raising concerns about law and order. Although the right to political expression and organization must be protected, violence, attacks on police personnel, and vandalism of public property cannot be justified under any circumstances.
Processions Outside Rival Political Offices: A New Political Signal
Another notable feature of the Awami League’s recent activities has been the staging of processions and political slogans outside the offices of rival political parties.
On November 6, Chhatra League activists in Bauphal, Patuakhali, staged an oath-taking programme and protest procession in front of a local Jamaat-e-Islami office while wearing burial shrouds.
According to media reports, the activists gathered wearing white burial cloths, took an oath, and subsequently brought out a protest procession. The programme was reportedly organized in anticipation of Sheikh Hasina’s possible return in December.
The incident has generated considerable discussion in local political circles. After a prolonged period of limited public political activity by the Awami League and its affiliated organizations, such demonstrations outside the offices of political rivals appear to carry a new political message.
On November 7, processions organized by the Awami League, Jubo League, and Chhatra League were also reported in Dhaka and several other parts of the country. These developments have once again drawn attention to the party’s grassroots-level organizational activities.
Sheikh Hasina’s Song Plays at a BNP Event: An Unusual Political Contradiction
One incident has attracted particular attention amid Bangladesh’s current political circumstances. At a time when Sheikh Hasina’s name and the political identity of the Awami League are surrounded by restrictions and controversy, a song dedicated to her was reportedly played at a BNP-organized event in Agrabad, Chattogram.
During a BNP programme marking National Revolution and Solidarity Day, a song titled “Daughter of Bangabandhu, You Are the Leader of Bangladesh” was played over the event’s sound system.
A 36-second video of the incident subsequently circulated on social media, triggering considerable discussion and criticism.
The incident goes beyond the mere playing of a song. It also highlights the complex realities of political symbols, identities, and historical memories in Bangladesh. The fact that a song celebrating a political figure, who remains at the center of intense political confrontation, was played at an event organized by an opposing political party is undoubtedly intriguing.
Growing International Interest in Bangladesh’s Political Situation
Sheikh Hasina’s anticipated return is no longer merely an issue of political confrontation between the Awami League and the current government. According to the report, international interest in the matter is also growing.
A diplomatic source in Dhaka has indicated that representatives of the European Union and the Commonwealth may visit Dhaka to discuss Bangladesh’s political situation and the possible implications of Sheikh Hasina’s return. However, the timing and formal nature of these visits have not yet been confirmed.
The report also mentions the possibility of two representatives of the Indian government visiting Dhaka during the current month. It remains unclear whether these visits would be official or part of informal diplomatic engagement.
If these reports of diplomatic contacts prove accurate, they would indicate the growing international significance of Bangladesh’s political developments. Sheikh Hasina’s return is not simply a question of a political leader coming back to her country. It is also connected to Bangladesh’s political stability, bilateral relations, and broader regional geopolitical calculations.
Letter to British Government Raises Concerns Over Sheikh Hasina’s Security
The report further states that six lawmakers from the United Kingdom, Scotland, and the European Parliament have written to the British Foreign Secretary, urging attention to Sheikh Hasina’s security ahead of her possible return to Bangladesh.
According to a source, the UK Foreign Office has also instructed the British High Commissioner in Dhaka to engage with senior representatives of the Bangladesh government to discuss the matter.
The development may reflect growing concerns within sections of the international political community regarding Sheikh Hasina’s security and Bangladesh’s political environment.
However, a definitive assessment of the letter’s contents, the British government's official position, and any potential diplomatic measures would require formal statements from the relevant authorities.
Will December Mark the Beginning of a New Chapter in Bangladesh’s Politics?
Taken together, developments since the beginning of November suggest that Bangladesh may be entering another period of heightened political tension.
On one side are reports of Awami League leaders gathering in India and preparing organizational activities. On the other are the party’s growing political activities inside Bangladesh, the government's firm position, and the possibility of increased international diplomatic engagement. All these developments are making the political calculations surrounding December increasingly complex.
One thing, however, is clear: beyond political statements, party strategies, and diplomatic manoeuvres surrounding Sheikh Hasina’s anticipated return, Bangladesh faces a much larger question: What is the way forward for resolving the country’s political crisis?
Will the crisis be addressed through the political exclusion of opponents, restrictions, and repression, or through the establishment of the rule of law, protection of democratic rights, and meaningful political participation?
Ultimately, the people must have the right to determine the political future of any party. The responsibility of the state is to protect citizens’ rights, maintain law and order, and prevent political confrontation from descending into violence.
Whether Sheikh Hasina will actually return in December, which route she might take, how the government will respond, and how much of the Awami League’s reported organizational preparations will materialize remain questions for the coming weeks.
One thing is certain: the issue of her anticipated return is set to become one of the most significant and closely watched subjects in Bangladesh’s political discourse in the days ahead.
Author: Dr. Abul Hasnat Milton,Journalist, Political Analyst and Editor-in-Chief, The Source News Bangla