রবিবার, ২৩ আগস্ট ২০২৬
logo

দ্য সোর্স নিউজ বাংলা

সাহিত্য

একজন মুজিবুর

লিখেছেন: ঈশ্বর ভট্টাচার্য, কবি, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম
একজন মুজিবুর

যতই রুখবে আলো তত হবে ভোর

কেটে যাবে অমানিশা কেটে যাবে ঘোর।

যতই মুছিবে নাম স্পষ্ট হবে তত

মুজিব এক রক্তনদী বহে অবিরত।

যতই নেভাবে বাতি তীব্র হবে শিখা

মুজিব এ বদ্বীপের দীপ্ত জয়টিকা।

যতই তুলবে প্রাচীর পথ হবে নদী

মুজিব এক ইতিহাস রবে নিরবধি।

যতই চালাবে তুমি ঘাতকের ক্ষুর

ততই জন্মাবে দেশে শেখ মুজিবুর।

যত ভাঙো ইতিহাস তত হবে লেখা

মুজিবুর এদেশের চির আয়ুরেখা।

লেখক: যতই রুখবে আলো তত হবে ভোর

কেটে যাবে অমানিশা কেটে যাবে ঘোর।

যতই মুছিবে নাম স্পষ্ট হবে তত

মুজিব এক রক্তনদী বহে অবিরত।

যতই নেভাবে বাতি তীব্র হবে শিখা

মুজিব এ বদ্বীপের দীপ্ত জয়টিকা।

যতই তুলবে প্রাচীর পথ হবে নদী

মুজিব এক ইতিহাস রবে নিরবধি।

যতই চালাবে তুমি ঘাতকের ক্ষুর

ততই জন্মাবে দেশে শেখ মুজিবুর।

যত ভাঙো ইতিহাস তত হবে লেখা

মুজিবুর এদেশের চির আয়ুরেখা।

লেখক: ঈশ্বর ভট্টাচার্য, কবি, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক