শয়তান দৃশ্যমান আজ কুলাঙ্গারের রূপে
দন্তের পতন হবে নিয়তির ওই স্তূপে।
৫ই আগস্টের সেই অগ্নিগর্ভ ক্রান্তিকালে
মোহহীন এক দেশপ্রেমিক দাঁড়িয়েছিল মহাকালে।
হৃদয় মন্দিরে তাঁর জমে থাকা বোবা কান্না
সাক্ষী দেয়-অপশক্তির কাছে মাথা নোয়াব না!
খালেদা জিয়ার মুক্তি কিংবা ইউনূসের খালাস-শপথ
রাষ্ট্রপতির স্বাক্ষরেই অটল ছিল আসল পথ।
বিন্দুর মাঝেই সিন্ধু লুকিয়ে, বোঝেনি তা অন্ধরা যে
সব নথিতেই স্বাক্ষর ছিল সাহাবুদ্দিনের হাতের মাঝে!
তিনিই তো বঙ্গবন্ধুর আদর্শের এক প্রজ্জ্বলিত সৈনিক
যার দূরদর্শিতায় পরাস্ত হলো উগ্র অপশক্তি দৈনিক।
জাতির পিতা বঙ্গবন্ধু-যাঁর কালজয়ী আলোর বান
তিনিই তো বাংলাদেশ, তিনিই মোদের পরম প্রাণ।
তাঁর স্নেহে ধন্য রাষ্ট্রপতির তীক্ষ্ণ বুদ্ধির হাতে
সার্বভৌমত্ব রক্ষা পেল স্বাধীনতাবিরোধী উগ্র রাতে।
অক্ষুণ রইল এ দেশের মাটি ও প্রতিবেশীর অখণ্ডতা,
ইতিহাসের পাতায় লেখা রবে এই বীরত্ব গাথা।
ডক্টর ইউনূসের শাসনতান্ত্রিক চরম সেই লঙ্ঘন
ইতিহাসের পাতায় এঁকে দিল কালো চিহ্ন অনুক্ষণ।
যারা ভুলে গেছে আদব-বিনয়, মত্ত ক্ষমতার মোহে
পতন আসন্ন জেনে ছটফটায় রাজপথের দ্রোহে।
মনে রেখো, ইতিহাস নির্মম, মোনাফেককে ছাড় দেয় না
ছদ্মবেশে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না।
বিনয়েই মহিয়ান মানুষ, আদবেই বাড়ে বল
ভবিষ্যৎ বাংলাদেশ চেনে কার চোখে কতটা জল।
সমাপ্ত করার পূর্বে কাদের বলে, স্বাধীনতার এই ভূখণ্ড, সার্বভৌমত্বের এই গান
রক্ষা পাবেই পাবে, ইতিহাস রবে চিরকাল মহান!
লেখক: কবি আলহাজ্ব শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি
Satans are visible today in the form of unworthy scoundrels
Their arrogance shall inevitably crumble upon the heap of destiny.
In the fiery, critical hour of August 5th
An illusion-free patriot stood tall across epochal time.
The silent tears gathered within the temple of his heart
Bear witness—never shall we bow our heads to evil forces!
The release of Khaleda Zia, or the acquittal of Yunus—
The true path remained resolute under the President's signature alone.
The blind failed to see the ocean hidden within a single drop
For every document bore the signature of Sahabuddin's hand!
He is indeed a shining soldier of Bangabandhu’s ideals
Whose foresight defeated the radical, dark forces every single day.
The Father of the Nation, Bangabandhu—whose timeless light shines on
He is Bangladesh itself, he is our ultimate soul and life.
Blessed by his affection, through the sharp wisdom of the President,
Sovereignty was saved on that radical night of anti-independence forces.
The soil of this land and the integrity of our neighbor remained intact
This saga of heroism shall forever be etched in the pages of history.
Dr. Yunus's extreme constitutional violation
Inscribed an eternal black mark upon history's canvas.
Those who forgot manners and modesty, intoxicated by the lust for power
Wrrithe in rage on the streets, sensing their impending fall.
Remember, history is unforgiving; it never spares the hypocrite
Truth can never remain forever hidden under a disguise.
Humility makes a man great, and manners build true strength
Future Bangladesh knows how many tears dwell in whose eyes.
Before concluding, Kader says: This land of freedom, this song of sovereignty
Shall surely be protected, and history shall forever remain glorious!
Author: Poet Alhaj Shah Mohammad Towhidulkader Chowdhury
Chairman: Bangladesh Dargah Mazar National Coordination Committee