২০০৪ সালের ২১ আগস্ট ছিল এক নজিরবিহীন বর্বরতার দিন, এক ভয়ংকর দুঃস্বপ্নের স্মারক। সেদিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল এক নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে, রাজধানীর প্রাণকেন্দ্রে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়। এই জঘন্য হত্যাকাণ্ডের মূল নীলনকশা প্রণয়ন করেছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী, রাষ্ট্রীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এবং তাদের লালিত উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর এক অশুভ আঁতাত। এই চরম ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিল তারেক রহমান, যে দীর্ঘ ১৮ বছর বিদেশে অবস্থান করার পর নতুন এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমানে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত।
দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ আগস্টের বিকেলে পুলিশি পাহারার নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে জেএমবির উগ্রপন্থীরা তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় মুহুর্মুহু গ্রেনেড নিক্ষেপ করে। গ্রেনেডের বিকট বিস্ফোরণ আর শত শত মানুষের করুণ আর্তনাদে সেদিন বঙ্গবন্ধু এভিনিউতে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। উদ্ধারকাজে এগিয়ে আসার বদলে পুলিশ উল্টো আহত ও আর্তনাদরত মানুষের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আততায়ীদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেছিল। রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন জঘন্য ও নিষ্ঠুর হত্যাযজ্ঞের নজির বিরল।
প্রকৃতপক্ষে ২১ আগস্ট বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। এটা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টেরই অসমাপ্ত মিশন। ১৫ আগস্টের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে মিশন সমাপ্ত করতে চেয়েছিল। পরবর্তীকালে এই হামলায় নেতৃত্ব দেওয়া মুফতি হান্নানের জবানবন্দি থেকে জানা যায়, হাওয়া ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা বৈঠকে বঙ্গবন্ধুর খুনি মেজর নূরও উপস্থিত ছিল। পিওএফ (পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি) লেখা আর্জেস গ্রেনেড এসেছিল পাকিস্তান থেকে। গ্রেনেড সরবরাহে মাধ্যম হিসেবে কাজ করেছিল তৎকালীন প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন। সেই হত্যাকান্ডের বিচারে যাদের মৃত্যুদন্ড বা যাবজ্জীবন হয়েছিল, ৫ আগস্টের পর তাদেরও মুক্ত করে দেওয়া হয়েছে। বিচারের নামে কি অদ্ভুত পরিহাস! উল্টো বিচারিক স্বৈরাচারের মাধ্যমে নিরীহ মানুষকে আজ সাজা দেওয়া হচ্ছে।
কী ঘটেছিল সেদিন?
অন্য কোথাও জনসভার অনুমতি না পাওয়ায় বঙ্গবন্ধু এভিনিউয়ে পার্টি অফিসের সামনেই জনসভার আয়োজন করা হয়। সেখানে মঞ্চ করতে বাধা দেওয়ায় ট্রাকের ওপর মঞ্চ করা হয়। বিকেল হতেই মিছিলের পর মিছিল আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষে ভরে যায় বঙ্গবন্ধু এভিনিউ। ৫টার দিকে সমাবেশস্থলে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা এবং দেশব্যাপী বোমা হামলা বন্ধে সরকারকে হুঁশিয়ার করেন। প্রায় ২০ মিনিট বক্তৃতা শেষে সন্ত্রাসবিরোধী মিছিল শুরুর ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে শুরু হয় গ্রেনেড হামলা। একে একে ১৩টি আর্জেস-৮৪ গ্রেনেড ছোঁড়া হয়। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর শেখ হাসিনাকে লক্ষ্য করে চলে অবিরাম গুলিবর্ষণ। কিন্তু নেতাকর্মীরা নিজেদের জীবন তুচ্ছ করে মানববর্ম তৈরি করেন। এতে অনেকে নিহত বা আহত হলেও প্রাণে রক্ষা পান প্রিয় নেত্রী শেখ হাসিনা। আহত মানুষের আর্তচিৎকার, ছড়িয়ে থাকা ছিন্নভিন্ন দেহ, রক্ত আর পোড়া গন্ধ- সব মিলিয়ে বীভৎস অবস্থার সৃষ্টি হয় পুরো এলাকায়। আহতদের সাহায্য করার বদলে বিক্ষুব্ধ এবং আহত মানুষের ওপর বেপরোয়া লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে তৎকালীন সরকারের পুলিশ। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে শুরু করে সবাই।
সেদিনের গ্রেনেড হামলায় গুরুতর আহত আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান ২৪ আগস্ট। ওই দিন মোট ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন। নিহতদের মধ্যে আছেন মোস্তাক আহমেদ সেন্টু, ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, রফিকুল ইসলাম আদা চাচা, সুফিয়া বেগম, হাসিনা মমতাজ রীনা, লিটন মুন্সী ওরফে লিটু, রতন সিকদার, মো. হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মামুন মৃধা, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আতিক সরকার, নাসিরউদ্দিন সর্দার, রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, শামসুদ্দিন, আবুল কালাম আজাদ, ইছহাক মিয়া ও অজ্ঞাতপরিচয় আরো দুজন। হামলায় আহতের মধ্যে ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আমির হোসেন আমুসহ অনেকে। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে অনেকে কিছুটা সুস্থ হলেও পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে অনেক নেতাকর্মীকে। সেদিনের সেই দুঃসহ স্মৃতি প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের।
নিক্ষিপ্ত গ্রেনেডগুলোর মধ্যে তিনটি অবিস্ফোরিত থেকে যায়। গুরুত্বপূর্ণ সেই প্রমাণ ধ্বংস করে ফেলা হয়। জজ মিয়া নামে খেটে খাওয়া এক তরুণকে ধরে এনে প্রহসন করা হয়। সেই নাটকে সবকিছুর নাটের গুরু হিসেবে তাকে দেখানোর চেষ্টা করা হয়। আর এ জন্য তার পরিবারকে কিছু অর্থ দেওয়া হয়। জাতীয় সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনাই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। দেশের মানুষ কি ভুলে গেছে সেসব দিনের কথা? নাকি ভোলা সম্ভব?
জননেত্রী শেখ হাসিনার ওপর এটাই প্রথম আক্রমণ নয়। এর আগেও একাধিকবার তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর থেকেই একের পর এক চক্রান্তের শিকার হয়েছেন তিনি। ভয় দেখিয়েও বিরত রাখতে না পেরে তাঁকে হত্যার অনেক চেষ্টা করা হয়েছে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি প্রথম সরাসরি তাঁর ওপর গুলি চালানো হয়। লালদীঘি ময়দানে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয়েছিল। সেদিনও নেতাকর্মীরা মানববর্ম তৈরি করে প্রিয় নেত্রীর জীবন বাঁচিয়েছিলেন। সেদিন নিহত হয়েছিলেন সাত জন নেতাকর্মী। আহত হয়েছিলেন তিন শতাধিক। ১৯৮৯ সালের ১১ আগস্ট দ্বিতীয়বারের মতো হামলা হয় তাঁর ওপর। ফ্রিডম পার্টির একদল সশস্ত্র সন্ত্রাসী তৎকালীন ক্ষমতাসীনদের সহায়তায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মধ্যরাতে গুলিবর্ষণ করে। গ্রেনেড হামলা চালায়। প্রিয় নেত্রী তখন ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ঘাতকদের অপচেষ্টা সেখানেই থেমে থাকেনি। ১৯৯১ সালের ১১ সেপ্টেম্বর আবার আক্রান্ত হন তিনি। উপনির্বাচনের ভোটের পরিস্থিতি দেখতে গ্রিন রোডের ভোটকেন্দ্রে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও বোমাবর্ষণ শুরু করে। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আবার আক্রমণ করা হয় তাঁকে। নাটোর রেলস্টেশনে তাঁকে বহনকারী রেলগাড়ির কামরা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর রাসেল স্কয়ারের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি তখন বিরোধী দলের নেতা। ওই সমাবেশেও তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এরপর ১৯৯৬ সাল। সেদিন ছিল ৭ মার্চ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মারক বক্তৃতার শেষ পর্যায়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের সভামঞ্চ লক্ষ্য করে একটি মাইক্রোবাস থেকে গুলি চালানো হয়।
বাংলাদেশে আগস্ট মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের মধ্য আগস্টে সপরিবারে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্যদিকে বিগত জোট সরকারের আমলে, ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিরা তাদের উপস্থিতি জানান দিয়েছিল একযোগে ৬৩ জেলায় পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে।
অপশাসন কী, অপশাসনের ফল কী হতে পারে, বাংলাদেশের মানুষ তা প্রত্যক্ষ করেছে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। বর্তমানে আবার প্রত্যক্ষ করছে। কোনো আইন নাই, কানুন নাই। যাকে খুশি মিথ্যা মামলায় জেলে পুড়ে দেওয়া হচ্ছে। মব সৃষ্টি করে পিটিয়ে-কুপিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। বাড়িঘরে হামলা হচ্ছে। হত্যা, জখম করা হচ্ছে। বিচারের নামে প্রহসন হচ্ছে নিন্ম আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত।
২০০১ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত-বিএনপির অপশাসনকালে বারবার প্রমাণিত হয়েছে মানবিক নয়, একটি স্বার্থবাদী গোষ্ঠী কী করে নিজেদের অবস্থান ধরে রাখতে নিষ্ঠুরতার চরমে পৌঁছাতেও দ্বিধা করে না। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের ওপর অমানুষিক
নির্যাতন করা হয়েছে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের নেতৃত্বাধীন জেএমবিকে দিয়ে রাজশাহীসহ পশ্চিমাঞ্চলে তান্ডব চালানো হয়েছে। রাজশাহী শহরে বাংলা ভাই পাঁচ সহস্রাধিক জঙ্গি নিয়ে ট্রাক মিছিল করে, আর প্রশাসন-পুলিশ তাকিয়ে দেখে। ওরা আওয়ামী লীগ নেতকর্মীদের মেরে উল্টো করে গাছে ঝুলিয়ে রেখেছে। পূর্নিমা, মহিমার মতো বহু কিশোরীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। সংখ্যালঘুরা বাড়িঘর ছেড়ে ভাসমান জীবন যাপন করেছে। তার কোনো কিছুই কি ভুলে যাওয়ার মতো!
কেন বারবার এমন জঘন্য হত্যাচেষ্টা? কেন বারবার আওয়ামী লীগকে সমূলে ধ্বংস করার নিষ্ঠুরতম অপচেষ্টা। এর নাম কি গণতান্ত্রিক রাজনীতি। এসবই ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উদগ্র বাসনা। মহান মুক্তিযুদ্ধের সব অর্জনকে মুছে দেওয়ার ব্যর্থ চেষ্টা। আর সে কারণেই বারবার তাদের লক্ষ্য হয় বঙ্গবন্ধু, বাহাত্তরের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের আদর্শ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই বাঙালি জাতিকে একাত্তরের মতোই আবার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবার তাদের বিষদাঁত চিরতরে ভেঙে দিতে হবে। সময় দ্রæত এগিয়ে আসছে। সবাইকে প্রস্তুত হতে হবে সময়কে কাজে লাগানোর জন্য।
লেখক: এম নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অস্ট্রিয়া প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী ।
August 21, 2004, was a day of unprecedented barbarity, a monument to a terrifying nightmare. On that day, state machinery was weaponized to execute a brutal political assassination. In broad daylight, a grenade and gun attack was launched on an Awami League rally organized at the heart of the capital with the intent to assassinate Sheikh Hasina, daughter of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The master blueprint for this heinous massacre was crafted by an evil nexus consisting of ministers of the then BNP-Jamaat coalition government, state police and intelligence agencies, and their nurtured extremist militant groups. This extreme conspiracy was led by Tarique Rahman, who, after staying abroad for 18 long years, has now usurped state power through a new deep conspiracy.
According to reports published in various national and international media, taking advantage of police guard inaction on the afternoon of August 21, JMB extremists launched a barrage of grenades at the rally of the then Leader of the Opposition and Awami League President Sheikh Hasina. It is impossible to describe in words the horrific situation created on Bangabandhu Avenue that day by the deafening grenade explosions and the agonizing cries of hundreds of people. Instead of stepping forward to assist in rescue efforts, the police hurled tear gas canisters at the wounded and screaming victims, aiding the assassins to escape safely. Such a heinous and cruel state-sponsored massacre is rare in political history.
In truth, August 21 was not an isolated incident. It was the unfinished mission of August 15, 1975. They sought to complete the mission by assassinating Sheikh Hasina, Bangabandhu's daughter who had survived the August 15 carnage. Later, from the confession statement of Mufti Hannan, who led this attack, it was revealed that Bangabandhu's killer Major Noor was also present at the planning meeting held at Hawa Bhaban. Arges grenades marked with POF (Pakistan Ordnance Factories) were brought from Pakistan. Maulana Tajuddin, brother of the then Deputy Minister Abdus Salam Pintu, acted as the medium for supplying the grenades. Those who were sentenced to death or life imprisonment in the trial of that massacre have also been released after August 5. What a strange farce in the name of justice! Conversely, innocent people are being punished today through judicial tyranny.
What Happened That Day?
Having been denied permission to hold the rally anywhere else, it was organized right in front of the party office at Bangabandhu Avenue. Denied permission to erect a stage there, a truck was converted into a stage instead. As afternoon approached, procession after procession began to arrive. By 4:00 PM, Bangabandhu Avenue was packed with Awami League leaders, activists, and the general public. Bangabandhu's daughter Sheikh Hasina arrived at the rally venue around 5:00 PM. In her speech, she warned the government to stop attacks on Awami League activists and nationwide bomb attacks. After completing her nearly 20-minute speech, just moments before declaring the start of an anti-terrorism procession, the grenade attack began. Thirteen Arges-84 grenades were hurled one after another. The entire area was enveloped in smoke. Following that, a relentless barrage of gunfire was directed at Sheikh Hasina. However, party activists, disregarding their own lives, formed a human shield. Though many were killed or injured, their beloved leader Sheikh Hasina survived. The agonizing screams of the injured, scattered dismembered bodies, blood, and the smell of burning flesh combined to create a gruesome scene across the area. Instead of helping the injured, police of the then government resorted to reckless baton charges and tear gas firing on the outraged and wounded crowds. In panic, everyone began fleeing the area.
Ivy Rahman, who was critically injured in that day's grenade attack, passed away on August 24 after fighting for her life for 58 hours. A total of 24 people were killed on that day, and over five hundred leaders and activists were injured. Among the deceased were Mostaque Ahmed Sentu, Lance Corporal (Retd.) Mahbubur Rashid, Rafiqul Islam Ada Chacha, Sufia Begum, Hasina Momtaz Reina, Liton Munshi alias Litu, Ratan Sikdar, Md. Hanif alias Muktijoddha Hanif, Mamun Mridha, Belal Hossain, Aminul Islam, Abdul Kuddus Patwari, Atiq Sarkar, Nasiruddin Sardar, Rezia Begum, Abul Kashem, Zahed Ali, Momin Ali, Shamsuddin, Abul Kalam Azad, Ishaq Miah, and two unidentified individuals. Among those injured in the attack were former President Zillur Rahman, Amir Hossain Amu, and many others. Although many recovered somewhat after prolonged medical treatment, numerous activists are forced to live with the curse of permanent disability. Those unbearable memories continue to haunt them every day.
Three of the thrown grenades remained unexploded. That crucial evidence was destroyed. A working-class youth named Joj Mia was detained in a farcical setup. In that drama, attempts were made to present him as the mastermind behind everything, and his family was given some money for this purpose. Standing in the National Parliament, Khaleda Zia had claimed that Sheikh Hasina herself brought the grenades in her vanity bag and detonated them. Have the people of the country forgotten those days? Or is it even possible to forget?
This was not the first attack on Jananetri Sheikh Hasina. Attempts had been made to assassinate her multiple times before. Ever since her return to the country in 1981, she has been the target of one conspiracy after another. Unable to deter her through intimidation, numerous attempts were made to kill her. On January 24, 1988, shots were fired directly at her for the first time. Shots were fired with the intention of killing her at the Laldighi Maidan. On that day too, leaders and activists formed a human shield to save their beloved leader's life. Seven activists were killed that day, and over three hundred were injured. On August 11, 1989, she was attacked for the second time. A group of armed terrorists from the Freedom Party, supported by the then ruling regime, fired shots and hurled grenades at the Dhanmondi Bangabandhu Bhaban at midnight. The beloved leader was staying in that house at the time. The assassins' evil attempts did not stop there. On September 11, 1991, she was attacked again. As soon as she got out of her car at a Green Road polling station to inspect the by-election voting situation, BNP terrorists initiated gunfire and bombing. On September 23, 1994, she was attacked once more. Shots were fired targeting the train compartment carrying her at Natore Railway Station. On December 7, 1995, Jananetri Sheikh Hasina was addressing a rally at Russell Square while serving as the Leader of the Opposition. Shots were fired at that rally as well with the intent to assassinate her. Then came 1996. It was March 7. Toward the final stage of a speech commemorating Bangabandhu's historic address, shots were fired from a microbus targeting the rally stage at Bangabandhu Avenue.
The month of August holds special significance in Bangladesh. In mid-August 1975, the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman was killed along with his family. On the other hand, during the tenure of the previous coalition government, on August 17, 2005, militants announced their presence by simultaneously exploding over five hundred bombs across 63 districts.
The people of Bangladesh witnessed what misrule is and what the consequences of misrule can be from 2001 to 2006. They are witnessing it again today. There is no law, no order. Anyone is being thrown into jail on false charges. People are being beaten and hacked to death by mobs. Houses are being attacked. People are being killed and injured. A farce of justice is taking place from the lower courts to the highest court.
During the misrule of Jamaat-BNP from 2001 to 2006, it was proven repeatedly how a self-serving group, devoid of humanity, hesitates at nothing—reaching the extremes of cruelty—to maintain its position. Inhuman torture was inflicted upon Awami League leaders, activists, and minorities across the country. Rampages were carried out in Rajshahi and western regions through JMB, led by Shaykh Abdur Rahman and Bangla Bhai. In Rajshahi city, Bangla Bhai led a truck procession with over five thousand militants while the administration and police looked on. They killed Awami League activists and hung them upside down from trees. Many young girls like Purnima and Mohima fell victim to gang rape. Minorities fled their homes to live floating lives. Is any of this forgettable?
Why these repeated atrocious assassination attempts? Why these cruelest efforts to completely eradicate the Awami League? Is this what democratic politics is called? All of this stems from a fierce desire to take revenge for the defeat of 1971—a futile attempt to erase all the achievements of the Great Liberation War. And that is precisely why Bangabandhu, the 1972 Constitution, secularism, democracy, and the ideals of socialism repeatedly become their targets. This time is no exception. Therefore, the Bengali nation must build resistance once again, just as in 1971. Their venomous teeth must be broken forever this time. Time is fast approaching. Everyone must prepare to seize the moment.
Author: M. Nazrul Islam, President of All European Awami League, Austria-based journalist, and human rights activist.