বঙ্গবন্ধু,
তুমি নেই—
তবু তোমার বাংলাদেশ আছে। তোমার ভালোবাসার শাপলা, শিউলি, বকুল ফুল এখনও ফুটে আছে। এখনও তোমার প্রিয় পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান। ৫৫ হাজার বর্গমাইলের মেঠো পথগুলো এখন পিচঢালা পথে, এখন গরুর গাড়ির পরিবর্তে ব্যাটারি রিকশায় চড়ে। সবুজ-শ্যামল গ্রামে ছনের ঘরের জায়গায় ইট-পাথরের ঘরে বসবাস করে। তোমার কৃষক গফুর গরুর হালের পরিবর্তে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, ও চন্দন মাঝির খেয়া নৌকা পারাপারের পরিবর্তে এখন সব সেতুই পারাপার করে। শহর আর গ্রামের মধ্যে আর বড় ব্যবধান নাই। স্কুলে, কলেজে, হাসপাতাল—সবকিছু এখন সকলের নাগালে।
কিন্তু সবকিছুর সাথে সাথে তোমার বাংলার মানুষগুলো তোমার যেমন রেখে গেছ, তেমন নেই। তোমার ঘাতকরা আজ ঐক্যবদ্ধ হয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। তারা তোমার বাংলার বাউল, সারি, ভাটিয়ালির গলা টিপে ধরে কাওয়ালি ও বিদেশি গান গেয়ে যাচ্ছে। রাত হলেই যাত্রাপালার গান আর শুনতে পাওয়া যায় না। মিথ্যা ওয়াজ ও ধর্মের অপব্যাখ্যায় আকাশ-বাতাস শব্দদূষণে ছেয়ে গেছে।
তুমি যে বাংলা রেখে গেছ, সেখানে তোমার ডাকে যুদ্ধ করে শহীদদের সন্তানরা তাদের বাবার পরিচয় বাছতে পারে না। আজ বাংলায় তোমার স্মৃতিস্তম্ভগুলো হায়ানাদের দ্বারা দংশিত। তোমার বাংলায় সব আছে, শুধু মানবতা নাই।
যে পরাজিত হায়ানাদের তুমি ক্ষমা করে দিয়েছিলে, তারা আজ তোমার গড়া দেশে মসনদে। তোমার মহানুভবতার জন্য আজ তোমার অনুসারীরা বাঁচার জন্য জীবন নিয়ে দেশ-বিদেশে পালিয়ে বেড়াচ্ছে।
হে মুজিব, তুমি এত মহান বলে আমরা আজ নির্যাতিত। তোমার ক্ষমায় তারা বেঁচে গিয়ে তোমার বাংলাকে হায়ানারা আজ জাহান্নামে পরিণত করেছে।
তুমি আবার জেগে ওঠো মুজিব, অন্য কোনো নামে, তোমার আদর্শে বিশ্বাসী কোনো দুরন্ত কণ্ঠে আবার ঘোষণা কর—
এবারের সংগ্রাম রাজাকার-আলবদরের বংশধর নির্বংশ করার সংগ্রাম।
এবারের সংগ্রাম ধর্মনিরপেক্ষ সোনার বাংলা গড়ার সংগ্রাম।
এবারের যুদ্ধ একাত্তরকে পুনরুদ্ধার করার যুদ্ধ।
জয় বাংলা
লেখক : সচীন বাঙালি, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক
Bangabandhu,
You are gone—
Yet your Bangladesh remains. The beloved water lilies, shiuli, and bakul flowers that you cherished still bloom. Your beloved Padma, Meghna, Gauri, and Jamuna still flow. The dirt roads across 55,000 square miles have now become paved roads, and instead of bullock carts, people now travel by battery-powered rickshaws. In the lush green villages, people now live in brick-and-concrete houses instead of thatched huts. Your farmer Gafur now ploughs his land with tractors instead of bullocks, and instead of Chandan Majhi’s ferry boats, people now cross rivers over bridges. The gap between cities and villages is no longer as wide. Schools, colleges, and hospitals—everything is now within the reach of the people.
But along with all these changes, the people of your Bengal are no longer the way you left them. Those who killed you are now united and are wreaking havoc on everything. They are silencing the voices of Baul, Sari, and Bhatiali songs of your Bengal, replacing them with Qawwali and foreign songs. At night, the songs of traditional Jatra performances can no longer be heard. The air is filled with noise pollution from false religious sermons and distorted interpretations of religion.
In the Bangladesh you left behind, the children of those who sacrificed their lives in response to your call to war can no longer openly claim their fathers’ identities. Today, your monuments in Bengal are being desecrated by hyenas. Your Bengal has everything—except humanity.
Those defeated hyenas whom you had forgiven are now sitting in power in the country you built. Because of your magnanimity, your followers are now fleeing across the country and abroad simply to survive.
O Mujib, because you were so great, we are suffering today. By forgiving them, you allowed them to survive, and those hyenas have now turned your Bengal into hell.
Wake up again, Mujib, under another name, through the fearless voice of someone who believes in your ideals, and declare once again—
This struggle is a struggle to eradicate the descendants of the Razakars and Al-Badr.
This struggle is a struggle to build a secular Sonar Bangla.
This war is a war to reclaim 1971.
Joy Bangla.
Author: Sachin Bangali, Columnist and Political Analyst