বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি যুক্তরাজ্য যুবলীগের
যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী যুবলীগের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক সংকট নিরসন এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে সংগঠনের সভাপতি ফকরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি মাহবুব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের নেতৃত্বে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এতে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
সম্পর্কিত সংবাদ
সম্পর্কিত সংবাদ নেই।