যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে মূল্যায়নের ক্ষেত্রে ভুল ও অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিল: ভারতের সাবেক কূটনীতিককে গোর, দেশে ফিরতে সবুজ সংকেত। ফেরার আগে শেখ হাসিনা হযরত খাজা মইনুদ্দিন চিশতী (র.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ভারতের একজন সাবেক কূটনীতিকের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় এসব কথা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন ওই কূটনীতিক।
ভারতীয় ওই সাবেক কূটনীতিকের দাবি অনুযায়ী, সার্জিও গোর জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে মূল্যায়নের ক্ষেত্রে ভুল করেছিল এবং খুব শিগগিরই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, গোর ব্যক্তিগত আলাপে স্বীকার করেছেন যে, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তাকে তারা ভুল বুঝেছিলেন। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে মার্কিন প্রশাসনে আলোচনা চলছে।
গোরের এই বক্তব্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে তা বিএনপি সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে।
দেশে ফেরার আগে শেখ হাসিনা হযরত খাজা মইনুদ্দিন চিশতী (র.)-এর মাজার জিয়ারত করার ইচ্ছে পোষণ করেছেন বলেও জানান এই সাবেক কূটনীতিক।
তাঁর এই আলাপচারিতার ওপর ভিত্তি করে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করবে ব্রিটেনের বিখ্যাত একটি জাতীয় দৈনিক ও নিউজ পোর্টাল। দু-একদিনের মধ্যে এটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
লেখক: ড.আবুল হাসনাৎ মিল্টন, প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা