বাংলাদেশ সরকারের ক্ষমতার পালাবদলের পর থেকেই দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রে জোরালো গুঞ্জন চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধানের দূরুত্ব এবং বর্তমান প্রশাসনকে পুরোপুরি শেখ হাসিনার প্রভাবমুক্ত করার উদ্যোগ এই জল্পনাকে আরও তীব্র করে তুলেছে।
রাষ্ট্রপতি অপসারণ থেকে সেনাপ্রধানের ওপর চাপ
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও বিদায়কে কেন্দ্র করে যে নাটকীয়তা তৈরি হয়েছে, তার পেছনেও গভীর রাজনৈতিক কারণ দেখছেন বিশ্লেষকরা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন তুরস্ক সফরে ছিলেন, ঠিক সেই সুযোগেই আকস্মিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এমনকি ব্যাংকক থেকে স্পিকারকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এই পদত্যাগপত্র গ্রহণ করানোর ঘটনা প্রমাণ করে যে, সেনাপ্রধানের সঙ্গে কোনো রকম দরকষাকষি বা সমঝোতার সুযোগ না রেখেই একপাক্ষিক ও কঠোর পদক্ষেপে এগোচ্ছে বর্তমান সরকার।
তারেক রহমানের ঘনিষ্ঠ মহলের বিশ্বাস, কেবল রাষ্ট্রপতিকে পরিবর্তন করলেই প্রশাসনের সর্বস্তরে স্বস্তি ফেরানো সম্ভব নয়। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট ও তার পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিক পরিসর দেওয়া এবং ছাত্রনেতাদের নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে ওঠার নেপথ্যে ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে মনে করে ক্ষমতাসীন দল বিএনপি।
রাজনৈতিক সমীকরণ ও জামায়াত-ছাত্রনেতাদের উত্থান নিয়ে অসন্তোষ
বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে, ৫ আগস্টের পর দলটির এককভাবে ক্ষমতায় আসার কথা থাকলেও সেনাপ্রধানের নানা পদক্ষেপে তা বাধাগ্রস্ত হয়। জামায়াতে ইসলামী এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অরাজনৈতিক শক্তিকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন ওয়াকারুজ্জামান।
তারেক রহমান ও তার দলের শীর্ষ নেতারা মনে করেন, সেনাপ্রধানের এই রাজনৈতিক কূটকৌশলের ফলেই জামায়াত এবং নতুন নাগরিক প্ল্যাটফর্মগুলো এতটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। অন্যদিকে, বিএনপি ও এর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যথাযথ যোগাযোগ রক্ষা না করে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল ও ছাত্রনেতাদের প্রতি সেনাপ্রধানের অতিরিক্ত নমনীয়তা এবং প্রহবামূলক আচরণ বিএনপি নেতৃত্বকে শুরু থেকেই সন্দিহান করে রেখেছিল।
প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ ও ভারতের সঙ্গে নতুন চ্যানেল
সেনাবাহিনী ও প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারেক রহমান ইতোমধ্যে জোরালো পদক্ষেপ নিয়েছেন। খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরকে সরিয়ে দিয়ে নিজের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে।
সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের ভারত সফর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো কার্যকর কূটনৈতিক বা সামরিক যোগাযোগের চ্যানেল যেখানে দুর্বল হয়ে পড়েছে, সেখানে প্রতিরক্ষা উপদেষ্টার এই সফর নতুন রাজনৈতিক ও আন্তর্জাতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
ওয়াকারুজ্জামানের শেষ সময় এবং সেনাবাহিনীর ভেতরকার অসন্তোষ
বিশ্লেষকদের মতে, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর সেনাকর্তাদের দ্বারা নির্যাতনের শিকার হওয়া তারেক রহমান ও জোবায়দা রহমান দম্পতি বর্তমান সেনাপ্রধানের রাজনৈতিক ভূমিকা সহজে ভুলে যাননি। উপরন্তু, সেনাবাহিনীর একটি বিক্ষুব্ধ অংশ এবং ভূতাপেক্ষ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের একাংশও ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সরব রয়েছে।
সব মিলিয়ে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে প্রশাসন ও সামরিক বাহিনীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অনমনীয় অবস্থান নিয়েছেন, তাতে ওয়াকারুজ্জামানের হাতে সময় ফুরিয়ে আসার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র?
প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পুরনো একটি গান আরো একটু কাঁদালে উরাল দেবো আকাশে…. এটা আবারো শোনা ছাড়া আর কি কিছু করার আছে?
লেখক: ড. আবুল হাসনাৎ মিল্টন,সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা (The Source News Bangla)
Ever since the political transition in the government of Bangladesh, fresh calculations have begun across the nation's political and military circles. Strong rumors are circulating among various political and administrative sources that the time of Army Chief General Waker-uz-Zaman, appointed by former Prime Minister Sheikh Hasina, is running out fast. Particularly, the growing distance between Prime Minister Tarique Rahman and the Army Chief, alongside initiatives to completely purge the current administration of Sheikh Hasina's influence, has further intensified these speculations.
From the Removal of the President to Pressure on the Army Chief
Analysts see deep political motives behind the dramatic events surrounding the resignation and departure of President Mohammed Shahabuddin Chuppu. While Army Chief Waker-uz-Zaman was away on a visit to Turkey, the process of the President's resignation was abruptly completed. Even the swift return of the Speaker from Bangkok to have this resignation letter accepted proves that the current government is moving forward with unilateral and stern steps, leaving no room for bargaining or compromise with the Army Chief.
The inner circle of Tarique Rahman believes that merely changing the President is not enough to restore comfort across all levels of the administration. This is because the ruling Bangladesh Nationalist Party (BNP) believes that Waker-uz-Zaman played a direct and indirect role in the formation of the interim government following August 5, 2024, providing political space to Jamaat-e-Islami, and fostering the rise of a new political force centered around student leaders.
Political Equations and Discontent Over the Rise of Jamaat and Student Leaders
According to BNP's top leadership, although the party was supposed to come to power independently after August 5, that path was obstructed by various actions of the Army Chief. Waker-uz-Zaman had arranged to keep an unpolitical force in power for an extended period through the interim government formed by Jamaat-e-Islami and the coordinators of the student movement.
Tarique Rahman and top leaders of his party believe that it was due to this political maneuvering by the Army Chief that Jamaat and the new civic platforms managed to establish such a strong footing. On the other hand, the Army Chief's excessive flexibility and preferential treatment toward certain political parties and student leaders, without maintaining proper communication with the BNP and its senior leaders, had kept the BNP leadership suspicious from the very beginning.
Appointment of Defense Advisor and a New Channel with India
To establish full control over the military and administration, Tarique Rahman has already taken strong steps. Replacing long-trusted and close confidant of Khaleda Zia, retired Major General Fazle Rabbi Akbar, he has appointed trusted retired Brigadier General Shamsul Islam as his defense advisor.
Analysts consider the recent visit of Brigadier General Shamsul Islam to India and his meeting with India's National Security Advisor Ajit Doval to be highly significant. At a time when effective diplomatic or military communication channels with Waker-uz-Zaman have grown weak, the defense advisor's visit hints at new political and international equations.
Waker-uz-Zaman's Final Days and Discontent Within the Army
According to analysts, Tarique Rahman and Dr. Zubaida Rahman—who endured persecution by military officers following the 1/11 political changeover in 2007—have not easily forgotten the political role of the current Army Chief. Furthermore, a disgruntled faction within the military and a section of retrospectively promoted officers are also vocal against Waker-uz-Zaman.
All things considered, with Prime Minister Tarique Rahman taking an uncompromising stance to remove Army Chief Waker-uz-Zaman and bring the administration and military fully under their own control, is Waker-uz-Zaman running out of time now just a matter of days?
Is there anything left to do other than listening once again to the late legendary rock star Ayub Bachchu's classic song — "Aaro ektu kandale ural debo akashe..." (Will a little more shedding of tears send me flying into the sky...)?
Author: Dr. Abul Hasnat Milton, Journalist, Political Analyst, and Editor-in-Chief, The Source News Bangla