প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের ঢাকা সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ নেতিবাচক ইঙ্গিত হতে পারে। একই সঙ্গে ওয়াশিংটন স্পষ্ট করতে চাইতে পারে যে, ঢাকা বেইজিং, মস্কো ও আঙ্কারার সঙ্গে সম্পর্ক বাড়ালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঝুকিতে বাড়বে, পরিস্থির আরো অবনতি হবে ।
তিন দিনের সফরের প্রথম দিনে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যুক্ততা এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
এখন পর্যন্ত কূটনৈতিক সূত্রে জানা গেছে, সা সার্জিও গর এর প্রকাশ্য কর্মসূচি রয়েছে আটটি এবং অপ্রকাশিত কর্মসূচি রয়েছে ১২টি। এই ১২টি অপ্রকাশিত কর্মসূচির প্রতিটিই বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব বৈঠকের মাধ্যমে সমন্বিত পররাষ্ট্রনীতি, কৌশল এবং ভবিষ্যৎ ইন্দো-প্যাসিফিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসতে পারে।
তবে ইতোমধ্যে সার্জিও গর এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছেন, ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে অস্বস্তি এবং পারস্পরিক অবিশ্বাস কমাতেই এই সফর। অন্যদিকে, বেইজিং পোস্ট এই সফরকে মার্কিন নীতির প্রকাশ্য আগ্রাসন ও কৌশলগত চ্যালেঞ্জের ধারাবাহিকতা হিসেবে মন্তব্য করেছে।
পরিস্থিতি যাই হোক না কেন, সাবেক কূটনীতিকদের একটি সূত্রের দাবি, বিএনপির জন্য এই সফর খুব একটা ইতিবাচক বার্তা বহন করছে না। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, নির্বাহী আদেশে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এই সফরে কোনো ইতিবাচক বার্তা রয়েছে কি না—এটিও এখন আলোচনার বিষয়।
এদিকে, দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যেভাবে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন, তাতে অনেক কূটনৈতিক ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি, তবে বৈঠকের কাছাকাছি থাকা এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ঢাকার সাম্প্রতিক কিছু পদক্ষেপ নিয়ে সৃষ্ট অস্বস্তি নিরসন এবং কয়েকটি অমীমাংসিত ইস্যুতে সমাধানের পথ খুঁজতেই এ আলোচনা হয়েছে। একই সঙ্গে, ট্রাম্পের বিশেষ দূত এসব বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসে প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ওই পদে নিয়োগের পর থেকে তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন।
এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন। নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে তিনি ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন। বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর গরের নেপাল ও শ্রীলঙ্কা সফর সেই আঞ্চলিক কৌশলেরই প্রতিফলন।
লেখক: ড.আবুল হাসনাৎ মিল্টন, প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা
Following the Prime Minister's visit to China, the Foreign Minister's trip to Moscow, and the Turkish Foreign Minister's visit to Dhaka, the arrival of the Trump administration's Special Envoy to Bangladesh has sparked fresh debate over the country's diplomatic direction. According to analysts, the visit could signal growing concerns in Washington over Bangladesh's expanding engagement with China, Russia, and Türkiye amid intensifying geopolitical competition in South Asia. It may also reflect the U.S. intention to convey that Dhaka's deepening ties with Beijing, Moscow, and Ankara could place its strategic partnership with Washington under greater strain, potentially leading to further deterioration in bilateral relations.
On the first day of his three-day visit, Sergio Gor is scheduled to hold talks with Prime Minister Tarique Rahman and Foreign Minister Dr. Khalilur Rahman.
Diplomats and international relations experts believe the visit is particularly significant in the context of Prime Minister Tarique Rahman's recent trip to Beijing, Bangladesh's expanding engagement with various countries, and the country's recent regional diplomatic activities.
Since the BNP-led government assumed office in February, Sergio Gor has become the third senior U.S. official to visit Bangladesh from Washington. Earlier, Assistant Secretary of State for South and Central Asian Affairs Paul Kapur visited Dhaka in March, followed by Assistant U.S. Trade Representative for South and Central Asia Brendan Lynch in May.
According to diplomatic sources, Sergio Gor's itinerary includes eight public engagements and twelve undisclosed meetings. These private meetings have reportedly been arranged with representatives of political parties, civil society, academics, journalists, and other influential figures. Analysts believe these discussions may carry important messages regarding Bangladesh's coordinated foreign policy strategy and its future role within the evolving Indo-Pacific strategic landscape.
Sergio Gor has already stated on X (formerly Twitter) that the purpose of his visit is to help reduce tensions and mutual distrust among Dhaka, New Delhi, and Washington. Meanwhile, Beijing Post has described the visit as another example of what it calls Washington's overt strategic pressure and geopolitical challenge.
Regardless of how the situation unfolds, a source among former diplomats claims that the visit does not appear to carry particularly positive implications for the BNP. At the same time, questions are being raised over whether the visit holds any positive message for the Bangladesh Awami League, which remains banned under an executive order.
Observers also believe there are significant diplomatic implications in the fact that, upon returning to the country, Foreign Minister Dr. Khalilur Rahman invited the Indian Ambassador to Bangladesh to his office for a closed-door meeting lasting nearly two hours. Although neither side made any official statement afterward, an official familiar with the meeting said the discussions focused on easing tensions created by some of Dhaka's recent policy decisions and exploring solutions to several unresolved issues. It is also believed that President Trump's Special Envoy could play a mediating role on some of these matters.
In August 2025, President Donald Trump appointed businessman, political figure, and former White House official Sergio Gor as the U.S. Special Envoy for South and Central Asian Affairs. Since assuming the role, he has emerged as one of Washington's key diplomatic figures responsible for advancing U.S. regional strategy.
Earlier this year, in January, Sergio Gor began serving as the U.S. Ambassador to India. Operating from New Delhi, he has been tasked with strengthening America's strategic relationships not only with India but also with Bangladesh, Nepal, Sri Lanka, Bhutan, and other South Asian countries. His subsequent visits to Nepal and Sri Lanka as Special Envoy are widely viewed as part of this broader regional strategy.
Author: Dr. Abul Hasnat Milton
Editor-in-Chief, The Source News Bangla