দেশের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি উদ্ধার ও জব্দ করা বোমা ও বোমাসদৃশ বস্তুর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সূত্রে জানা গেছে—মতিঝিল, আশুলিয়া, সাভার ও কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা বোমাগুলোতে ‘টাইমার’ যুক্ত ছিল। উদ্ধারকৃত সবকটি বোমাই মূলত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
সাভার ও আশুলিয়ার ঘটনা
গত বুধবার সাভারের শ্যামপুরে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আরিফ ওরফে ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি নব্য জেএমবির মতাদর্শে বিশ্বাসী হলেও সরাসরি বোমা তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন।
অন্যদিকে, সাভারের সাধাপুর এলাকায় প্রেশার কুকার বোমা উদ্ধারের ঘটনায় গতকাল মামলা দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ৬-৭ জন অপরিচিত লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান। পরবর্তীতে সেখানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর প্রেশার কুকার বোমাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরদিন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) সেটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
এর আগে, গত ৩০ জুলাই ঢাকার আশুলিয়ার চারাবাগ এলাকায় ‘জয়ী জেনারেল স্টোর’-এর সামনে থেকে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকারসদৃশ বোমা উদ্ধার করা হয়, যাতে আইইডির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, প্রেশার কুকার সাধারণ গৃহস্থালি সামগ্রী হওয়ায় এটি সন্দেহ এড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রেশার কুকারের বাষ্প নির্গমনের অংশটিকে বোমার বিশেষ কাঠামো হিসেবে ব্যবহারের প্রমানও পাওয়া গেছে।
ঝুঁকিপূর্ণ রাসায়নিক ও প্রযুক্তি ব্যবহারের আলামত
সিটিটিসি সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণ এবং সাভারে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল আলামত হিসেবে ‘ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড’ (টিএটিপি) পাওয়া যায়। টিএটিপি অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী জৈব পারঅক্সাইড বিস্ফোরক। এছাড়া ঘটনাস্থল থেকে হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক এসিডসহ প্রায় ১০ কেজি গুঁড়া পাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিটিটিসির মতে, বিস্ফোরণ পরবর্তী পাওয়া বিভিন্ন আলামত—যেমন বল বিয়ারিং ও এন্টেনা বিশ্লেষণ করে মনে করা হচ্ছে, বোমাগুলো দূরনিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোল) পদ্ধতিতে বিস্ফোরণের উপযোগী করে তৈরি করা হতে পারে। এ ধরনের বোমা যেকোনো সময় বিস্ফোরিত হওয়ার ঝুঁকি তৈরি করে। ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতির কারণে এসব উচ্চমাত্রার বিস্ফোরক নিরাপদে উদ্ধার ও নিষ্ক্রিয় করার পুরো প্রক্রিয়াটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
তদন্তকারীদের মতে, কেরানীগঞ্জ, মতিঝিল, আশুলিয়া ও সাভারের ঘটনায় জড়িতদের প্রাথমিক পরিচয় বিশ্লেষণে তারা সবাই ‘নব্য জেএমবি’র সদস্য বলে ধারণা করা হচ্ছে। কেরানীগঞ্জের আল-আমিন, মামুন, রাব্বি এবং যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলায় অভিযুক্ত রাকিব একই মতাদর্শের অনুসারী।
বরিশালের ঘটনায় ধোঁয়াজাল
এদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বুধবার ঘটানো বিস্ফোরণটি পূর্বে পুঁতে রাখা হয়েছিল নাকি বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে—তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ঘটনার সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। বিস্ফোরকের ধরন ও প্রকৃতি জানতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জামিন ও কারাগার থেকে পলাতক জঙ্গিদের তথ্য
৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে ১৭৪ জন জঙ্গি জামিনে মুক্তি পান। তৎকালীন ঘটনাবলীতে দেশের বিভিন্ন কারাগার (যেমন: শেরপুর, নরসিংদী, সাতক্ষীরা ও কাশিমপুর) ভাঙচুর ও বিশৃঙ্খলার সুযোগে অন্তত ৯৮ জন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন জঙ্গি ও সন্ত্রাসী পালিয়ে যায়।
আইন প্রয়োগকারী সংস্থাসমূহের দাবি, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জামিন প্রক্রিয়ার বিষয়টি তদারকি ও নিশ্চিত করে নিয়মিত আপডেট উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে জানাতেন। পাশাপাশি, একই তথ্য পাকিস্তান দূতাবাসের তিন কর্মকর্তার কাছেও পাঠানো হতো বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, কারাগার ভাঙচুর ও পলায়নের ঘটনাগুলোতে অপর উপদেষ্টা মাহফুজ আলম সমন্বয়কারীর ভূমিকা পালন করেছিলেন বলে জানা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান পদক্ষেপ ও সমন্বিত ব্যবস্থা
কারাগার থেকে পালানো উগ্রপন্থীদের বিরুদ্ধে পেনাল কোড ও বিশেষ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। সার্বিক নিরাপত্তা সুসংহত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করেছে:
• বিশেষ গোয়েন্দা নজরদারি: জামিনে মুক্ত ও পলাতক থাকা জঙ্গিরা যাতে পুনরায় কোনো সংগঠিত উগ্রবাদী কর্মকাণ্ডে লিপ্ত হতে বা সাংগঠনিক পুনর্গঠন চালাতে না পারে, সে জন্য সিটিটিসি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নজরদারি বহুগুণ বাড়িয়েছে।
• দেশব্যাপী গ্রেফতার অভিযান: পলাতকদের ধরতে সারা দেশে বিশেষ চিরুনি অভিযান চলছে। ইতোমধ্যে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে পলাতক একাধিক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
• সমন্বিত তথ্যভাণ্ডার ও বায়োমেট্রিক ট্র্যাকিং: পলাতকদের নাম, ছবি ও বায়োমেট্রিক তথ্য সমন্বিত করে দেশের প্রতিটি থানা, ইমিগ্রেশন ও চেকপোস্টে পাঠানো হয়েছে।
• সীমান্তে রেড অ্যালার্ট: চিহ্নিত সন্ত্রাসীরা যাতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বিদেশে পালাতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) এবং ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
• জনসচেতনতা ও হটলাইন: বোমাসদৃশ বা সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা (৯৯৯) বা নিকটস্থ থানায় জানানোর জন্য সাধারণ জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে।
লেখক: ড. আবুল হাসনাৎ মিল্টন,সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা (The Source News Bangla)
Law enforcement agencies are currently conducting rigorous examinations and analyses of bombs and bomb-like objects recently recovered and seized from various areas across the country. According to sources from the Police Counter Terrorism and Transnational Crime (CTTC) unit, the bombs recovered from Motijheel, Ashulia, Savar, and Keraniganj were fitted with "timers." All the recovered bombs are essentially Improvised Explosive Devices (IEDs).
Incidents in Savar and Ashulia
In connection with the recovery of bombs and explosives in Savar’s Shyampur last Wednesday, a case was filed with Savar Police Station naming 6 individuals and including 6–7 unidentified persons as accused. During initial interrogation, Mohammad Arif alias Imran, arrested in the case, stated that although he subscribes to the ideology of Neo-JMB, he is not directly involved in the bomb-making process.
On the other hand, a case was filed yesterday regarding the recovery of a pressure cooker bomb in the Sadhapur area of Savar. According to the First Information Report (FIR), around 1:00 AM last Tuesday, a local resident noticed 6–7 unfamiliar individuals moving around suspiciously. Sensing the presence of locals, they fled the scene hastily. Later, the pressure cooker bomb was found abandoned inside a plastic drum at the site. The following day, the police Bomb Disposal Unit successfully neutralized it.
Prior to this, on July 30, a pressure cooker-like bomb wrapped in adhesive tape was recovered from in front of 'Joyee General Store' in the Charabag area of Ashulia, Dhaka, where the presence of an IED was confirmed. Investigators suspect that pressure cookers are being used to avoid suspicion, as they are common household items. Evidence has even been found showing the steam vent of the pressure cooker being used as a specialized component of the bomb's structure.
Evidence of Hazardous Chemicals and Technology
According to CTTC sources, following an explosion at a madrasa in South Keraniganj, Dhaka, in December last year and another bomb blast in Savar, "Triacetone Triperoxide" (TATP) was recovered from the scenes as evidence. TATP is an extremely dangerous and volatile organic peroxide explosive. In addition, around 10 kg of powdered substances, including hydrogen peroxide and nitric acid, along with various bomb-making equipment, were recovered from the sites.
According to the CTTC, analysis of post-blast evidence—such as ball bearings and antennas—suggests that the bombs may have been designed for remote control detonation. Such devices pose a risk of exploding at any moment. Due to the presence of civilians in densely populated areas, the entire process of safely recovering and defusing these high-grade explosives has become extremely hazardous.
Investigators believe that based on initial background checks of those involved in the Keraniganj, Motijheel, Ashulia, and Savar incidents, all are suspected to be members of 'Neo-JMB'. Al-Amin, Mamun, and Rabbi from Keraniganj, along with Rakib—accused in the attack on police in Jatrabari—are followers of the same ideology.
Fog of Uncertainty Over the Barishal Incident
Meanwhile, uncertainty looms over whether the explosion at the Barishal District and Sessions Judge Court premises on Wednesday was caused by a pre-planted device or thrown from the outside. The police have not yet released any specific information regarding the incident. Law enforcement agencies are awaiting the forensic report to determine the nature and type of the explosive.
Information on Militants Released on Bail and Escaped from Prison
Following the political transition on August 5, 2024, 174 militants were released on bail from various prisons across the country. Amid the chaos and vandalism at several prisons (such as Sherpur, Narsingdi, Satkhira, and Kashimpur) during those events, at least 98 convicted and undertrial militants and terrorists escaped.
Law enforcement agencies claim that the then-interim government's Law Advisor, Dr. Asif Nazrul, supervised and ensured the bail process, regularly providing updates to Advisor Dr. Muhammad Yunus. Furthermore, there are allegations that the same information was sent to three officials at the Pakistan High Commission. On the other hand, another advisor, Mahfuz Alam, reportedly acted as a coordinator during the prison breaks and escapes.
Current Measures and Coordinated Action by Law Enforcement
New cases have been filed under the Penal Code and special laws against the extremists who escaped from prison. To consolidate overall security, law enforcement agencies have currently taken the following steps:
• Special Intelligence Surveillance: The CTTC, RAB, and other intelligence agencies have significantly increased surveillance to prevent bailed and escaped militants from re-engaging in organized extremist activities or carrying out organizational restructuring.
• Nationwide Arrest Drives: Special combing operations are underway across the country to capture the fugitives. Multiple escaped prisoners have already been re-arrested from various areas, including Satkhira.
• Integrated Database and Biometric Tracking: Names, photographs, and biometric data of the fugitives have been compiled and sent to every police station, immigration office, and checkpoint across the country.
• Red Alert at Borders: Border Guard Bangladesh (BGB) and immigration police have been put on maximum alert to prevent identified terrorists from illegally crossing the border to flee abroad.
• Public Awareness and Hotline: The general public is advised to immediately contact the National Emergency Service (999) or the nearest police station if they notice any bomb-like or suspicious objects.
Author: Dr. Abul Hasnat Milton, Journalist, Political Analyst, and Editor-in-Chief, The Source News Bangla.