শনিবার, ১ আগস্ট ২০২৬
logo

দ্য সোর্স নিউজ বাংলা

রাজনীতি

তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন কারখানা, গড়ে উঠছে নতুন এভিয়েশন হাব

লিখেছেন: সোর্স নিউজ ডেক্স প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, ৬:২২ পিএম
তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন কারখানা, গড়ে উঠছে নতুন এভিয়েশন হাব

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কারখানাটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি জানান, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে, যা উত্তরাঞ্চলের বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রতিমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে। বিশ্লেষকদের মতে, ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন বিমানঘাঁটির সমন্বয়ে বগুড়া দেশের উত্তরাঞ্চলে প্রতিরক্ষা শিল্প ও বেসামরিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।