দুই বছরের পথপরিক্রমা শেষ হলো। রাজনীতির মঞ্চে দৃশ্যপট বদলেছে, বদলেছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু সাধারণ মানুষের হিসেব-নিকেশ আর প্রত্যাশা-প্রাপ্তির খাতাটি কি সত্যিই মিলাতে পারলো বাংলাদেশ?
২০২৪ সালের ৫ আগস্ট ছিল এ দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। এটি কেবল এক সরকারের বিদায় ছিল না; বরং তা ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, হতাশা আর মানুষের বুকের ভেতর চেপে রাখা পরিবর্তনের প্রবল আকুতির এক বিস্ফোরণ। সেদিন রাজপথে নামা সাধারণ মানুষ কেবল হাতবদল কিংবা চেহারার পরিবর্তন চায়নি; তারা চেয়েছিল ব্যবস্থার পরিবর্তন। চেয়েছিল জীবন ও জীবিকার নিরাপত্তা, আইনের শাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার স্থায়ী অবসান। মানুষ চেয়েছিল এমন এক জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, যেখানে নাগরিকের মতামত ও অধিকারই হবে সার্বভৌম।
কিন্তু দুই বছর পর আজও সেই কাঠগড়ায় বড় প্রশ্ন—মানুষের সেই স্বপ্নের কতটুকুই বা বাস্তব রূপ পেল?
৫ আগস্টের দিনগুলোতে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এক অভূতপূর্ব পরীক্ষার মুখোমুখি হয়েছিল। সহিংসতা, স্নাইপার ব্যবহারের অভিযোগ, প্রাণহানি এবং শেষমেশ থানা থেকে অস্ত্র লুটের মতো ঘটনা দেশের সার্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে। সেই লুটের অস্ত্রের একটি বড় অংশ আজও নিখোঁজ, যা দেশজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে—অস্ত্রগুলো আজ কার হাতে? অদূর ভবিষ্যতে এগুলো আবার কোনো নতুন নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে না তো? এর সঙ্গে যোগ হয়েছিল কারাগার ভেঙে দুর্ধর্ষ অপরাধী ও জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনা, যা রাষ্ট্রের প্রশাসনিক দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল।
মানুষ বিশ্বাস করেছিল—পরিবর্তনের পর অন্তত নিরাপত্তা আর স্বস্তি ফিরে আসবে, রাষ্ট্র হবে শক্তিশালী ও সাম্যভিত্তিক। কিন্তু সেই অনিশ্চয়তা আজও পুরোপুরি কাটেনি। দেশের নানা প্রান্তে 'মব জাস্টিস' বা মব কালচারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এটি কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের প্রতি এক বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক সংস্কারের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেখানেও দেখা যাচ্ছে হতাশার ছাপ। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি ও নেতৃত্বের আচরণে পরিবর্তনের আশা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া বিভিন্ন অডিও, ভিডিও কিংবা স্থিরচিত্র নেতাদের নৈতিকতা, দায়িত্বশীলতা এবং জনস্বার্থের প্রতি নিষ্ঠাকে পুনর্বার প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। রাজনীতির মাঠ যদি বারবার মানুষের আস্থা হারায়, তবে কোনো বিপ্লব বা পরিবর্তনই দীর্ঘস্থায়ী হতে পারে না।
সবচেয়ে বড় পরীক্ষার জায়গাটি ছিল নির্বাচন ব্যবস্থা। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এক অখণ্ড, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলো, তা দেশ-বিদেশে অন্তর্ভুক্তি ও গ্রহণযোগ্যতার নতুন বিতর্ক সৃষ্টি করেছে। একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার শক্তি কেবল ব্যালট বাক্স আর ভোট আয়োজনের আনুষ্ঠানিকতায় থাকে না; তার প্রাণ থাকে সবার অংশগ্রহণ ও সর্বজনীন আস্থায়। বড় একটি অংশকে বাইরে রেখে আয়োজিত প্রক্রিয়ায় যে গণতান্ত্রিক সংকট তৈরি হয়, তা কাটিয়ে ওঠা কঠিন। প্রকৃত গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়—এর মূল ভিত্তি শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছতা এবং জনগণের বিশ্বাস।
কেবল মসনদের পরিবর্তন কোনো রাষ্ট্রের রূপান্তর ঘটাতে পারে না। রাষ্ট্র তখনই বদলায়, যখন আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়; যখন দেশের প্রতিষ্ঠানগুলো প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করে এবং একজন সাধারণ নাগরিক বুক ফুলিয়ে নিরাপদে বাঁচতে পারে।
দুই বছর আগে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা ছিল এক নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ স্বদেশের স্বপ্ন। আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো—আমরা কি সত্যিই সেই স্বপ্নের রাজপথে হাঁটছি? নাকি কেবল ক্ষমতার হাতবদলই সার হলো, আর রাষ্ট্রের মৌলিক ক্ষতগুলো রয়ে গেল আগের মতোই?
ইতিহাস কখনো মুখের কথায় লেখা হয় না; যে কোনো রাজনৈতিক পরিবর্তনের চূড়ান্ত মূল্যায়ন হয় সাধারণ মানুষের জীবনের বাস্তব প্রভাব দিয়ে। তাই দুই বছরের এই সন্ধিক্ষণে একটিই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে—জনগণ কী চেয়েছিল, আর দিন শেষে তারা কী পেল? এই প্রশ্নের সঠিক উত্তরের ওপরই নির্ভর করছে ৫ আগস্টের সেই ঐতিহাসিক পরিবর্তনের প্রকৃত মূল্যায়ন।
লেখকঃ এ বি এম কামরুল হাসান, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
Two years have passed on this path. The scene on the political stage has shifted, and the epicenter of power has changed. But has Bangladesh truly managed to reconcile the arithmetic of ordinary citizens—balancing their expectations against what was actually delivered?
August 5, 2024, was a historic turning point in this nation's politics. It was not merely the departure of a government; rather, it was an explosion of years of accumulated rage, frustration, and the intense longing for change harbored within the hearts of the people. The ordinary citizens who took to the streets that day did not want a mere shift of power or a change of faces; they demanded a systemic transformation. They demanded safety for their lives and livelihoods, the rule of law, and a permanent end to corruption and tyranny. The people envisioned an accountable state system where the opinions and rights of citizens would be truly
sovereign.
Yet, two years later, standing in the court of judgment, the paramount question remains: how much of that people’s dream has actually materialized?
During those August days, the state's security apparatus faced an unprecedented test. Violence, allegations of sniper use, loss of life, and ultimately the looting of firearms from police stations placed the country’s overall security at grave risk. A major portion of those looted arms remains missing to this day, giving rise to deep anxiety nationwide. Questions are naturally being raised: In whose hands are these weapons today? Will they not pose a fresh security threat in the near future? Compounding this was the escape of hardened criminals and militants following jailbreaks, which laid bare the severe administrative vulnerabilities of the state.
People believed that after the shift, security and relief would return, and the state would emerge strong and equitable. Yet that lingering uncertainty has not fully vanished. Across various parts of the country, the tendency to take the law into one’s own hands in the name of "mob justice" or mob culture continues to manifest. This is not merely an isolated crime; it represents a major challenge to state authority and the rule of law.
The sky-high expectations surrounding political reform have similarly yielded deep disappointment. With the transition of power, a change in political culture and leadership behavior was anticipated. However, recent audio clips, video leaks, and photographs have once again called into question the morality, accountability, and commitment to public interest among leaders. If the political arena repeatedly loses the trust of the people, no revolution or transition can ever be sustainable.
The most critical test lay within the electoral system. The general public
anticipated an indivisible, free, fair, and inclusive election. Yet the process through which elections were held—excluding one of the major political parties—has sparked fresh debates regarding inclusivity and legitimacy, both domestically and internationally. The strength of a healthy democratic system lies not merely in ballot boxes or the formal execution of votes; its life force resides in universal participation and public trust. Overcoming the democratic crisis generated when a major faction is excluded remains a formidable task. True democracy is not just about holding elections—its primary foundation rests on robust institutions, transparency, and the faith of the populace.
A mere change of thrones cannot transform a state. A state changes only when the law applies equally to all, when institutions function independently without external influence, and when an ordinary citizen can live safely and with pride.
The dream of a new Bangladesh that people envisioned two years ago was a dream of a safe, just, and dignified homeland. Standing here today, the ultimate question is: Are we truly walking down the path of that dream? Or was it merely an exchange of power, leaving the core wounds of the state as raw as ever?
History is never written through empty rhetoric; the ultimate evaluation of any political transition is judged by its tangible impact on the lives of ordinary citizens. Thus, at this two-year juncture, one overarching question eclipses all else: What did the people demand, and what did they end up receiving in the end? The true judgment of that historic change on August 5 rests entirely on a truthful answer to this question.
Author: Expatriate Physician and Columnist