জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য তুলে ধরে।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪০টি ঘটনায় ৪৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে সংগঠনটি।
তাদের হিসাবে, এই সময়ে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণসহ সংখ্যালঘু নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে পাঁচটি।
উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার মণ্ডপে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৫টি ঘটনাও নথিভুক্ত করেছে সংগঠনটি।
এছাড়া, বছরের প্রথম ছয় মাসে জমি দখল বা দখল-চেষ্টার ১৫টি ঘটনার কথা জানিয়েছে ঐক্য পরিষদ।
পাশাপাশি বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও প্রতিমা লক্ষ্য করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৪৭টি ঘটনার কথা জানিয়েছে ঐক্য পরিষদ।
অপহরণ, চাঁদাবাজি, গুম, নির্যাতন, কর্মক্ষেত্রে বৈষম্য এবং বাড়ি-ঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক দখলের অভিযোগসহ আরও কয়েক ডজন ঘটনার তথ্যও সংগঠনটি তুলে ধরে।
মনীন্দ্র বলেন, বিভিন্ন শ্রেণির ঘটনার সংখ্যায় তারতম্য থাকলেও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা রয়েছে। তার অভিযোগ, নিগ্রহের শিকার ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই বিচার পান না এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।
সোর্স নিউজ ডেস্ক
The Hindu Buddhist Christian Unity Council made the claim at a press conference held at the National Press Club on Monday.
In a written statement, Acting General Secretary of the council, Monindra Kumar Nath, said the organization had documented the deaths of 44 minority community members in 40 separate incidents between January and June this year.
According to the council, five incidents of violence against minority women, including rape and gang rape, were recorded during the period.
The organization also documented 15 incidents involving attacks on places of worship, vandalism of idols, attacks on Durga Puja venues, looting and arson.
In addition, the council reported 15 incidents involving land grabbing or attempts to seize land during the first six months of the year.
The organization also cited 47 incidents of attacks, vandalism, looting and arson targeting homes, businesses, places of worship and religious idols.
The council further reported dozens of other alleged incidents involving abduction, extortion, enforced disappearance, torture, discrimination in the workplace, and the forcible occupation of homes, land and business establishments.
Monindra Kumar Nath said that although the number of incidents varied across different categories, members of minority communities continued to experience a sense of insecurity. He alleged that victims of such abuses often do not receive justice and that effective action is rarely taken against those responsible.
The Source News Desk