চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে এগোতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক অনুযায়ী, দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে, যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেশি হলেও উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
এডিবি জানিয়েছে, মূল্যস্ফীতি কমার ধীরগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অনিশ্চয়তা প্রবৃদ্ধিকে সীমিত রাখতে পারে। একই সঙ্গে ২০২৬–২৭ অর্থবছরের মূল্যস্ফীতির পূর্বাভাস ৮.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৮ শতাংশ করা হয়েছে।
তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ, সেবা খাতের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কার প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এডিবির মতে, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আর্থিক খাতের সুশাসন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সংস্কার অপরিহার্য।
Bangladesh's economy is expected to recover gradually in the 2026–27 fiscal year, with GDP growth projected at 4.5 percent, according to the latest Asian Development Outlook released by the Asian Development Bank (ADB). While the forecast marks an improvement over the previous fiscal year, elevated inflation is expected to remain a major challenge.
The ADB said weak banking performance, energy supply constraints, and global economic uncertainty are likely to limit the pace of growth. It also revised its inflation forecast upward from 8.5 percent to 8.8 percent, citing higher energy costs, exchange rate pressures, and persistent food and service prices.
The report noted that strong remittance inflows, a resilient services sector, and ongoing economic reforms could support the recovery. However, the ADB stressed that sustained long-term growth will depend on improving macroeconomic stability, strengthening financial sector governance, enhancing the investment climate, and accelerating reforms in the energy and infrastructure sectors.