মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
logo

দ্য সোর্স নিউজ বাংলা

সাহিত্য

তুমি কার ডাকে যাবে ?

লিখেছেন: শচীন বাঙালি,কলামিস্ট ও রাজনৈতি বিশ্লেষক প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ পিএম
তুমি কার ডাকে যাবে ?

রজনীর মতো করে ঘর বদলে আকাশকে আগলে রাখতে হয়।

সঙ্গহীন, একাকী তুমি বেঁচে আছ—তুমি কোথায়, কোন চূড়ায়?

পাহাড় তোমায় ডাকছে; গগনচুম্বী হয়ে দাঁড়িয়ে থাকে—কী দেখবে?

দেখার অনেক কিছু আছে—শূন্যতা, আকাশ, অনেক দূরের গভীর গহীনে তুমি যখন তোমাকে দেখো,

নিঃশব্দ নীরবতায় তুমি নিজেকেই গ্রাস করো।

কী এক বিকশিত জীবন তোমার!

তুমি যা চাও, —তা কি তুমি ধারণ করো?

তুমি চেয়ে দেখো জীবনের যা চাওয়া, যা না-চাওয়া;

তোমার অন্তিম অস্তিত্বেই তুমি নিজেকে চিন না ,

তুমিই চারপাশকে শুধু নকল করতে চাও।

অথচ তোমার অন্তহীন হৃদয়ে কী যে ব্যথা,

কী যে সুখ—

সেই উপলব্ধির সময়টুকুও তুমি পাও না।

দেখে দেখে, বলে বলে, শুনে শুনে

নিজেকে শুধরাতে চাও।

এ তো তুমি—

একজন পরিপূর্ণ মানুষ।

তোমার ভেতরেই সমস্ত সুখ-দুঃখ বাসা বেঁধে আছে।

সেখান থেকে তোমাকে কিছু ধার করে নিতে হয় না।

অনুভূতির শিকড়টাকে দীর্ঘায়িত করে

একটু ভেবে দেখো—

কী চাও তুমি?

কী চায় তোমার মন?

সেদিকে ধাবিত হও,

সেদিকেই এগিয়ে চলো—

যেখানে আকাশ ডাকে,

বাতাস ডাকে,

পাহাড় ডাকে,

সূর্য ডাকে।

তুমি কার ডাকে যাবে?

কার কাছে যাবে

তোমার নিজের প্রাণের ডাকে,

নিজের শ্রদ্ধায়,

নিজের আশ্রয়ে—

নিজের গভীরতম সত্তার কাছে।

লেখক: শচীন বাঙালি,কলামিস্ট ও রাজনৈতি বিশ্লেষক