শনিবার, ১ আগস্ট ২০২৬
logo

দ্য সোর্স নিউজ বাংলা

রাজনীতি

ঢাকায় সাবেক CIA কর্তার রহস্যময় সফর, ওয়েস্টিনে অবস্থান ঘিরে কৌতূহল

লিখেছেন: অভয় সরকার প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
ঢাকায় সাবেক CIA কর্তার রহস্যময় সফর, ওয়েস্টিনে অবস্থান ঘিরে কৌতূহল

ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি. হ্যামিল্টন। মার্কিন দূতাবাসের সহযোগিতায় তিনি রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে অবস্থান করছেন। তবে তাঁর সফরের উদ্দেশ্য এখনো প্রকাশ্যে আসেনি। CIA-তে প্রায় ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে হ্যামিল্টন দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও ইউরোপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি CIA সদর দপ্তরেও তিনি অফিস ডিরেক্টর ও ডিভিশন চিফসহ একাধিক উচ্চপর্যায়ের পদে ছিলেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার বড় অংশই ছিল বিদেশভিত্তিক গোয়েন্দা কার্যক্রমে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত ঢাকায় থাকার কথা রয়েছে তাঁর। তবে এই সফরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সরকারি কর্মসূচির তথ্য প্রকাশ করা হয়নি। তাঁর সফর নিরাপত্তা সহযোগিতা, কূটনৈতিক পরামর্শ, ব্যক্তিগত যোগাযোগ নাকি অন্য কোনো বিশেষ উদ্যোগের অংশ—তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সফরটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে CIA-এর এই সাবেক কর্মকর্তার আকস্মিক ঢাকা সফর কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

লেখক: অভয় সরকার, নির্বাহী সম্পাদক, দ্য সোর্স নিউজ বাংলা