রাসেল, রাসেল তুমি কোথায়?
রাসেলকে মা ডাকে, আসো,খাবে না, খেতে আসো।
মা মা মা, তুমি কোথায় মা?
মা যে কোথায় গেল–মাকে ছাড়া রাসেল যে ঘুমাতে চায় না ঘুমের সময় মায়ের গলা ধরে ঘুমাতে হবে। মাকে ও মা বলে যেমন ডাক দিত, আবার সময় সময় আব্বা বলেও ডাকত।
আব্বা ওর জন্মের পরপরই জেলে চলে গেলেন। ৬ দফা দেওয়ার কারণে আব্বাকে বন্দি করল পাকিস্তানি শাসকরা। রাসেলের বয়স তখন মাত্র দেড় বছরের কিছু বেশি। কাজেই তার তো সব কিছু ভালোভাবে চেনার বা জানারও সময় হয়নি। রাসেল আমাদের সবার বড় আদরের; সবার ছোট বলে ওর আদরের কোনও সীমা নেই। ও যদি কখনও একটু ব্যথা পায় সে ব্যথা যেন আমাদের সবারই লাগে। আমরা সব ভাইবোন সব সময় চোখে চোখে রাখি, ওর গায়ে এতটুকু আঁচড়ও যেন না লাগে। কী সুন্দর তুলতুলে একটা শিশু। দেখলেই মনে হয় গালটা টিপে আদর করি।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাসেলের জন্ম হয় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বাসায় আমার শোয়ার ঘরে। দোতলা তখনও শেষ হয়নি। বলতে গেলে মা একখানা করে ঘর তৈরি করেছেন। একটু একটু করেই বাড়ির কাজ চলছে। নিচতলায় আমরা থাকি। উত্তর-পূর্ব দিকের ঘরটা আমার ও কামালের। সেই ঘরেই রাসেল জন্ম নিল রাত দেড়টায়।
আব্বা নির্বাচনী মিটিং করতে চট্টগ্রাম গেছেন। ফাতেমা জিন্নাহ প্রেসিডেন্ট প্রার্থী। সর্বদলীয় ঐক্য পরিষদ আইয়ুব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছে। প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে সব রাজনৈতিক দল। তখনকার দিনে মোবাইল ফোন ছিল না। ল্যান্ডফোনই ভরসা। রাতেই যাতে আব্বার কাছে খবর যায় সে ব্যবস্থা করা হয়েছে। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলো ছিল ভীষণ উৎকণ্ঠার। আমি, কামাল, জামাল, রেহানা ও খোকা কাকা বাসায়। বড় ফুফু ও মেজ ফুফু মার সাথে। একজন ডাক্তার এবং নার্সও এসেছেন। সময় যেন আর কাটে না। জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আর জেগে ওঠে। আমরাও ঘুমে ঢুলঢুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমনবার্তা শোনার অপেক্ষায়।
মেজ ফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে। খুশিতে আমরা আত্মহারা। কতক্ষণে দেখব। ফুফু বললেন, তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো। বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে। মাথাভরা ঘন কালো চুল। তুলতুলে নরম গাল। বেশ বড়সড় হয়েছিল রাসেল। মাথার চুল একটু ভেজা মনে হলো। আমি আমার ওড়না দিয়েই মুছতে শুরু করলাম। তারপরই এক চিরুনি নিলাম মাথার চুল আচড়াতে। মেজ ফুফু নিষেধ করলেন, মাথার চামড়া খুব নরম তাই এখনই চিরুনি চালানো যাবে না। হাতের আঙ্গুল বুলিয়ে সিঁথি করে দিতে চেষ্টা করলাম।
আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট রাসেল। অনেক বছর পর একটা ছোট বাচ্চা আমাদের ঘর আলো করে এসেছে, আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আব্বা বার্ট্র্যান্ড রাসেলের খুব ভক্ত ছিলেন, রাসেলের বই পড়ে মাকে ব্যাখ্যা করে শোনাতেন। মা রাসেলের ফিলোসফি শুনে শুনে এত ভক্ত হয়ে যান যে নিজের ছোট সন্তানের নাম রাসেল রাখলেন। ছোট্ট রাসেল আস্তে আস্তে বড় হচ্ছে। মা রাসেলকে বিছানায় শুইয়ে দিয়ে সংসারের কাজ করতেন, স্কুল বন্ধ থাকলে তার পাশে শুয়ে আমি বই পড়তাম। আমার চুলের বেণি ধরে খেলতে খুব পছন্দ করতো ও। আমার লম্বা চুলের বেণিটা ওর হাতে ধরিয়ে দিতাম। ও হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হাসতো। কারণ নাড়াচাড়ায় মুখে চুল লাগতো তাতে খুব মজা পেত।
জন্মের প্রথম দিন থেকেই ওর ছবি তুলতাম, ক্যামেরা আমাদের হাতে থাকতো। কত যে ছবি তুলেছি। ওর জন্য আলাদা একটা অ্যালবাম করেছিলাম যাতে ওর জন্মের দিন, প্রথম মাস, প্রতি তিন মাস, ছয় মাস অন্তর ছবি অ্যালবামে সাজানো হতো। দুঃখের বিষয় ওই ফটো অ্যালবামটা অন্যসব জিনিসপত্রের সঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী লুট করে নেয়। হারিয়ে যায় আমাদের অতি যত্নে তোলা আদরের ছোট্ট ভাইটির অনেক দুর্লভ ছবি।
বাসার সামনে ছোট্ট একটা লন। সবুজ ঘাসে ভরা। আমার মা খুবেই যত্ন নিতেন বাগানের। বিকেলে আমরা সবাই বাগানে বসতাম। সেখানে একটা পাটি পেতে ছোট্ট রাসেলকে খেলতে দেওয়া হতো। একপাশে একটা ছোট্ট বাঁশ বেঁধে দেওয়া ছিল, সেখানে রাসেল ধরে ধরে হাঁটতে চেষ্টা করতো। তখন কেবল হামাগুড়ি দিতে শুরু করেছে। আমরা হাত ধরে হাঁটাতে চেষ্টা করতাম। কিন্তু কিছুতেই হাঁটতে চাইতো না। ওর স্বাস্থ্য খুব ভালো ছিল। বেশ নাদুস-নুদুস একটা শিশু। আমরা ভাইবোন সব সময় ওকে হাত ধরে হাঁটাতাম।
একদিন আমার হাত ধরে হাঁটছে। ওর যেন হাঁটার ইচ্ছা খুব বেড়ে গেছে। সারা বাড়ি হাত ধরে ধরে হাঁটছে। হাঁটাতে হাঁটতে পেছনের বারান্দা থেকে সামনের বারান্দা হয়ে বেশ কয়েকবার ঘুরলো। এই হাঁটার মধ্যে আমি মাঝে মাঝে চেষ্টা করছি আঙ্গুল ছেড়ে দিতে, যাতে নিজে হাঁটতে পারে। কিন্তু সে বিরক্ত হচ্ছে, আর বসে পড়ছে, হাঁটবে না আঙ্গুল ছাড়া। তার সাথে হাঁটতে হাঁটতে আমি বরাবরই চেষ্টা করছি যদি নিজে হাঁটে। হঠাৎ সামনের বারান্দায় হাঁটতে হাঁটতে আমার হাত ছেড়ে নিজে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চলছে। আমি পেছনে পেছনে যাচ্ছি। সেই প্রথম হাঁটা শুরু করল। আমি ভাবলাম কতটুকু হেঁটে আবার আমার হাত ধরবে। কিন্তু যতই হাঁটছি দেখি আমার হাত আর ধরে না, চলছে তো চলছেই, একেবারে মাঝের প্যাসেজ হয়ে পেছনের বারান্দায় চলে গেছে। আমি তো খুশিতে সবাইকে ডাকাডাকি শুরু করেছি যে, রাসেল সোনা হাঁটতে শিখে গেছে। একদিনে এভাবে কোনও বাচ্চাকে আমি হাঁটতে দেখিনি। অল্প অল্প করে হেঁটে হেঁটে তবেই বাচ্চারা শেখে।
কিন্তু ওর সবকিছু যেন ছিল ব্যতিক্রম। ও যে খুবই মেধাবী তার প্রমাণ অনেকভাবে আমরা পেয়েছি। আমাকে হাসুপা বলে ডাকত। কামাল ও জামালকে ভাই বলত আর রেহানাকে আপু। কামাল ও জামালের নাম কখনও বলতো না। আমরা অনেক চেষ্টা করতাম নাম শেখাতে, মিষ্টি হেসে মাথা নেড়ে বলতো ভাই। দিনের পর দিন আমরা যখন চেষ্টা করে যাচ্ছি- একদিন বলেই ফেলল ‘কামমাল’, ‘জামমাল’। তবে সব সময় ভাই বলেই ডাকত।
চলাফেরায় বেশ সাবধানি কিন্তু সাহসী ছিল, সহসা কোনও কিছুতে ভয় পেতো না। কালো কালো বড় পিপড়া দেখলে ধরতে যেত। একদিন একটা বড় ওলা (বড় কালো পিঁপড়া) ধরে ফেললো আর সাথে সাথে কামড় খেল। ছোট্ট আঙ্গুল কেটে রক্ত বের হলো। সাথে সাথে ওষুধ দেওয়া হলো। আঙ্গুলটা ফুলে গেছে। তারপর থেকে আর পিঁপড়া ধরতে যেত না। কিন্তু ওই পিঁপড়ার একটা নাম নিজেই দিয়ে দিল। কামড় খাওয়ার পর থেকেই কালো বড় পিপড়া দেখলেই বলতো ‘ভুট্টো’। নিজে থেকেই নামটা দিয়েছিল।
রাসেলের কথা ও কান্না টেপরেকর্ডারে টেপ করতাম। তখনকার দিনে বেশ বড় টেপরেকর্ডার ছিল। এর কান্না মাঝে মাঝে ওকেই শোনাতাম। সব থেকে মজা হতো ও যদি কোনও কারণে কান্নাকাটি করতো, আমরা টেপ ছেড়ে দিতাম, ও তখন চুপ হয়ে যেত। অবাক হতো মনে হয়। একদিন আমি রাসেলের কান্না টেপ করে বারবার বাজাচ্ছি, মা ছিলেন রান্নাঘরে। ওর কান্না শুনে মা ছুটে এসেছেন। ভেবেছিলেন ও বোধহয় একা, কিন্তু এসে দেখেন আমি টেপ বাজাচ্ছি আর ওকে নিয়ে খেলছি। মা আর কী বলবেন। প্রথমে বকা দিলেন, কারণ মা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন ও একা আছে মনে করে। তারপর হেসে ফেললেন ওর টেপ করা কান্না শুনে। আমি ওকে দিয়ে কথা বলিয়ে টেপ করতে চেষ্টা করছিলাম।
আব্বা যখন ৬-দফা দিলেন তারপরই তিনি গ্রেফতার হয়ে গেলেন। রাসেলের মুখে হাসিও মুছে গেল। সারা বাড়ি ঘুরে ঘুরে রাসেল আব্বাকে খুঁজত। রাসেল যখন কেবল হাঁটতে শিখেছে, আধো আধো কথা বলতে শিখেছে, আব্বা তখনই বন্দি হযে গেলেন। মা ব্যস্ত হয়ে পড়লেন আব্বার মামলা-মকদ্দমা সামলাতে, পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা। সংগঠনকে সক্রিয় রেখে আন্দোলন-সংগ্রাম চালাতেও সময় দিতে হতো।
আমি কলেজে পড়ি, সাথে সাথে রাজনীতিতে সক্রিয় হয়ে কাজ শুরু করি। কামাল স্কুল শেষ করে ঢাকা কলেজে ভর্তি হয়। সেও রাজনীতিতে যোগ দেয়। জামাল ও রেহানা স্কুলে যায়। আব্বা গ্রেফতার হওয়ার পর থেকেই রাসেলের খাওয়া-দাওয়া একরকম বন্ধ হয়ে যায়। কিছু খেতে চাইতো না। ওকে মাঝে মাঝ ছোট ফুফুর বাসায় নিয়ে যেতাম। সেখানে গেলে আমার ছোট ফুফার সাথে বসে কিছু খেতে দিতেন। ছোট ফুফা ডিম পোচের সাথে চিনি দিয়ে রাসেলকে খেতে দিতেন। ঢেঁড়স ভাজির সাথেও চিনি দিয়ে রুটি খেতেন, রাসেলকেও খাওয়াতেন। আমাদের বাসায় আম্বিয়ার মা নামে এক বুয়া ছিল, খুব আদর করতো রাসেলকে। কোলে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াতো।
আমাদের বাসায় কবুতরের ঘর ছিল। বেশ উঁচু করে ঘর করা হয়েছিল। অনেক কবুতর থাকতো সেখানে। মা খুব ভোরে উঠতেন, রাসেলকে কোলে নিয়ে নিচে যেতেন এবং নিজের হাতে কবুতরদের খাবার দিতেন। রাসেল যখন হাঁটতে শেখে তখন নিজেই কবুতরের পেছনে ছুটত, নিজে হাতে করে তাদের খাবার দিত। আমাদের গ্রামের বাড়িতেও কবুতর ছিল। কবুতরের মাংস সবাই খেত। বিশেষ করে বর্ষাকালে যখন অধিকাংশ জমি পানির নিচে থাকতো তখন তরকারি ও মাছের বেশ অভাব দেখা দিত। তখন প্রায়ই কবুতর খাওয়ার রেওয়াজ ছিল। সকালের নাস্তার জন্য পরোটা ও কবুতরের মাংস ভুনা সবার প্রিয় ছিল। তাছাড়া কারও অসুখ হলে কবুতরের মাংসের ঝোল খাওয়ানো হতো। ছোট ছোট বাচ্ছাদের কবুতরের স্যুপ করে খাওয়ালে রক্ত বেশি হবে, তাই বাচ্চাদের নিয়মিত কবুতরের স্যুপ খাওয়াতো।
রাসেলকে কবুতর দিলে কোনও দিন খেত না। এত ছোট বাচ্চা কিভাবে যে টের পেত কে জানে। ওকে আমরা অনেকভাবে চেষ্টা করেছি। ওর মুখের কাছে নিলেও খেত না। মুখ ফিরিয়ে নিত। শত চেষ্টা করলেও কোনোদিন কেউ ওকে কবুতরের মাংস খাওয়াতে পারে নি। আব্বার সঙ্গে প্রতি ১৫ দিন পর আমরা দেখা করতে যেতাম। রাসেলকে নিয়ে গেলে আর আসতে চাইতো না। খুবই কান্নাকাটি করতো। ওকে বোঝানো হয়েছিল যে আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি। আমরা বাসায় ফেরত যাবো। বেশ কষ্ট করেই ওকে বাসায় ফেরত আনা হতো। আর আব্বার মনের অবস্থা কী হতো তা আমরা বুঝতে পারতাম। বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মা ওকে বোঝাতো এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন। মাকেই আব্বা বলে ডাকতো।
১৯৬৮ সালের ১৮ জানুয়ারি আব্বাকে আগরতলা মামলায় আসামি করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করে রাখে। ছয় মাস আব্বার সঙ্গে দেখা হয়নি। আমরা জানতেও পারিনি আব্বা কেমন আছেন, কোথায় আছেন।
রাসেলের শরীর খারাপ হয়ে যায়। খাওয়া-দাওয়া নিয়ে আরও জেদ করতে শুরু করে। ছোট্ট বাচ্চা মনের কষ্টের কথা মুখ ফুটে বলতেও পারে না, আবার সহ্যও করতে পারে না। কী যে কষ্ট ওর বুকের ভেতরে তা আমরা বুঝতে পারতাম।
কলেজ শেষ করে ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। মা আব্বার মামলা ও পার্টি নিয়ে ব্যস্ত। প্রায়ই বাসার বাইরে যেতে হয়। মামলার সময় কোর্টে যান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার করার জন্য ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ১৯৬৮ সালে ৬ দফা ও ১১ দফা আন্দোলন নিয়ে সবাই ব্যস্ত। আন্দোলন সংগ্রাম তখন জোরদার হয়েছে। রাসলকে সময় দিতে পারি না বেশি। আম্বিয়ার মা সব সময় দেখে রাখতো। এমনি খাবার খেতে চাইত না কিন্তু রান্নাঘরে যখন সবাই খেত তখন সবার সঙ্গে বসতো। পাশের ঘরে বসে লাল ফুল আঁকা থালায় করে পিঁড়ি পেতে বসে কাজের লোকদের সঙ্গে ভাত খেতে পছন্দ করতো।
আমাদের একটা পোষা কুকুর ছিল; ওর নাম টমি। সবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। ছোট্ট রাসেলও টমিকে নিয়ে খেলতো। একদিন খেলতে খেলতে হঠাৎ টমি ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, রাসেল ভয় পেয়ে যায়। কাঁদতে কাঁদতে রেহানার কাছে এসে বলে, টমি বকা দিচ্ছে। তার কথা শুনে আমরা তো হেসেই মরি। টমি আবার কিভাবে বকা দিল। কিন্তু রাসেলকে দেখে মনে হলো বিষয়টা নিয়ে সে বেশ বেশ গম্ভীর। টমি তাকে বকা দিয়েছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ টমিকে সে খুব ভালোবাসতো। হাতে করে খাবার দিত। নিজের পছন্দমতো খাবারগুলো টমিকে ভাগ দেবেই, কাজেই সেই টমি বকা দিলে দুঃখ তো পাবেই।
১৯৬৯ সালে ২২ ফেব্রুয়ারি প্রায় তিন বছর পর আব্বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন মুক্তি পান তখন রাসেলের বয়স চার বছর পার হয়েছে। কিন্তু ভীষণ রোগা হয়ে গিয়েছিল বলে আরও ছোট্ট দেখাতো। ওর মধ্যে আর একটি জিনিস আমরা লক্ষ্য করলাম। খেলার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পরপরই আব্বাকে দেখে আসত। আব্বা নিচে অফিস করতেন। আমরা তখন দোতলায় উঠে গেছি। ও সারাদিন নিচে খেলা করত। আর কিছুক্ষণ পরপর আব্বাকে দেখতে যেত। মনে মনে বোধহয় ভয় পেত যে আব্বাকে বুঝি আবার হারায়।
১৯৭১ সালের মার্চ মাসে যখন অসহযোগ আন্দোলন চলছে, তখন বাসার সামনে দিয়ে মিছিল যেত আর মাঝে মধ্যে পুলিশের গাড়ি চলাচল করত। দোতলায় বারান্দায় রাসেল খেলা করত, যখনই দেখত পুলিশের গাড়ি যাচ্ছে তখনই চিৎকার করে বলত, ‘ও পুলিশ কাল হরতাল’। যদিও ওই ছোট্ট মানুষের কণ্ঠস্বর পুলিশের কানে পৌঁছত না কিন্তু রাসেল হরতালের কথা বলবেই। বারন্দায় রেলিং ধরে দাঁড়িয়ে ‘হরতাল হরতাল’ বলে চিৎকার করত। স্লোগান দিত ‘জয় বাংলা’। আমরা বাসায় সবাই আন্দোলনের ব্যাপারে আলোচনা করতাম, ও সব শুনত এবং নিজেই আবার তা বলত।
১৯৭১ সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালালে আব্বা স্বাধীনতার ঘোষণা দেন। ছাব্বিশ মার্চ প্রথম প্রহরের পরপরই আব্বাকে গ্রেফতার করে নিয়ে যায়। পরদিন আবার আমাদের বাসা আক্রমণ করে। রাসেলকে নিয়ে মা ও জামাল পাশের বাসায় আশ্রয় নেন। কামাল আমাদের বাসার পেছনে জাপানি কনস্যুলেটের বাসায় গিয়ে আশ্রয় নেয়।
কামাল মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যায়। আমার মা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি হন। আমাদের ধানমণ্ডির ১৮ নম্বর সড়কে (পুরাতন) একটা একতলা বাসায় বন্দি করে রাখে। ছোট্ট রাসেলও বন্দি জীবনযাপন করতে শুরু করে। ঠিকমতো খাবার-দাবার নেই। কোনো খেলনা নেই, বইপত্র নেই, কী কষ্টের দিন যে ওর জন্য শুরু হলো।
বন্দিখানায় থাকতে আব্বার কোনও খবরই আমরা জানি না। কোথায় আছেন কেমন আছেন কিছুই জানি না। প্রথম দিনে রাসেল আব্বার জন্য খুব কান্নাকাটি করত। তার ওপর আদরের কামাল ভাইকে পাচ্ছে না, সেটাও ওর জন্য কষ্টকর। মনের কষ্ট কীভাবে চেপে রাখবে আর কীভাবেই বা ব্যক্ত করকে। চোখের কোণে সব সময় পানি। যদি জিজ্ঞাসা করতাম, ‘কি হয়েছে রাসেল?’ বলত ‘চোখে ময়লা’। ওই ছোট্ট বয়সে সে চেষ্টা করত মনের কষ্ট লুকাতে। মাঝে মধ্যে রমার কাছে বলত। রমা ছোট থেকেই আমাদের বাসায় থাকতো, ওর সাথে খেলতো। পারিবারিকভাবে ওদের বংশ পরম্পরায় আমাদের বাড়িতে বিভিন্ন কাজ করত। ওকে মাঝে মধ্যে দুঃখের কথা বলত। ওর চোখে পানি দেখলে যদি জিজ্ঞেস করতাম, বলত চোখে কী হয়েছে। অবাক লাগত এটুকু একটা শিশু কীভাবে নিজের কষ্ট লুকাতে শিখল।
আমরা বন্দিখানায় সব সময় দুঃশ্চিন্তায় থাকতাম, কারণ পাকবাহিনী মাঝে মধ্যেই ঘরে এসে সার্চ করত। আমাদের নানা কথা বলত। জামালকে বলত, তোমাকে ধরে নিয়ে শিক্ষা দেব। রেহানাকে নিয়েও খুব চিন্তা করতো। জয় এরই মধ্যে জন্ম নেয়। জয় হওয়ার পর রাসেল যেন একটু আনন্দ পায়। সারাক্ষণ জয়ের কাছে থাকত। ওর খোঁজ নিতো।
যখন ডিসেম্বর মাসে যুদ্ধ শুরু হয় তখন তার জয়কে নিয়েই চিন্তা। এর কারণ হলো, আমাদের বাসার ছাদে বাংকার করে মেশিনগান বসানো ছিল, দিন-রাতই গোলাগুলি করত। প্রচণ্ড আওয়াজ হতো। জয়কে বিছানায় শোয়াতে কষ্ট হতো। এটুকু ছোট্ট বাচ্চা মাত্র চার মাস বয়স, মেশিনগানের গুলিতে কেঁপে কেঁপে উঠত।
এরপর শুরু হল এয়ার রেইড। আক্রমণের সময় সাইরেন বাজত। রাসেল এ ব্যাপারে খুবই সচেতন ছিল। যখনই সাইরেন বাজত বা আকাশে মেঘের মতো আওয়াজ হত, রাসেল তুলা নিয়ে এসে জয়ের কানে গুঁজে দিত। সব সময় পকেটে তুলা রাখত।
সে সময় খাবারের কষ্টও ছিল, ওর পছন্দের কোনো খাবার দেওয়া সম্ভব হতো না। দিনের পর দিন বন্দি থাকা, কোনো খেলার সাথি নেই। পছন্দমতো খাবার পাচ্ছে না একটা ছোট বাচ্চার জন্য কত কষ্ট নিয়ে দিনের পর দিন কাটাতে হয়েছে তা কল্পনাও করা যায় না।
রাসেল অত্যন্ত মেধাবী ছিল। পাকসেনারা তাদের অস্ত্রশস্ত্র পরিস্কার করত। ও জানালায় দাঁড়িয়ে সব দেখত। অনেক অস্ত্রের নামও শিখেছিল। যখন এয়ার রেইড হতো তখন পাকসেনারা বাংকারে ঢুকে যেত আর আমরা তখন বারান্দায় বের হওয়ার সুযোগ পেতাম। আকাশে যুদ্ধবিমানের ‘ডগ ফাইট’ দেখারও সুযোগ হয়েছিল। প্লেন দেখা গেলেই রাসেল খুশি হয়ে হাতে তালি দিত।
ষোল ডিসেম্বর ১৯৭১ সালে সারেন্ডার হয়, পাকিস্তান যুদ্ধে হেরে যায়, বাংলাদেশ মুক্ত হয়। আমরা সেদিন মুক্তি পাইনি। আমরা মুক্তি পাই ১৭ ডিসেম্বর সকালে। যে মুহূর্তে আমরা মুক্ত হলাম এবং বাসার সৈনিকদের ভারতীয় মিত্রবাহিনী বন্দি করল, তারপর থেকে আমাদের বাসায় দলে দলে মানুষ আসতে শুরু করল। এর মধ্যে রাসেল মাথায় একটা হেলমেট পরে নিল, সাথে টিটোও একটা পরল। দুইজন হেলমেট পরে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করল।
আমরা তখন একদিকে মুক্তির আনন্দে উদ্বেলিত আবার আব্বা, কামাল, জামালসহ অগণিত মানুষের জন্য দুশ্চিন্তাগ্রস্ত। কে বেঁচে আছে কে নেই কিছুই তো জানি না। এক অনিশ্চয়তার ভার বুকে নিয়ে বিজয়ের উল্লাস করছি। চোখে পানি, মুখে হাসি–এই ক্ষণগুলো ছিল অদ্ভুত এক অনুভূতি নিয়ে, কখও হাসছি কখনও কান্নাকাটি করছি। আমাদের কাঁদতে দেখলেই রাসেল মন খারাপ করত। ওর ছোট্ট বুকের ব্যথা আমরা কতটুকু অনুভব করতে পারি? এর মধ্যে কামাল ও জামাল রণাঙ্গন থেকে ফিরে এসেছে। রাসেলের আনন্দ ভাইদের পেয়ে, কিন্তু তখন তার দু’চোখ ব্যথায় ভরা, মুখফুটে বেশি কথা বলত না। কিন্তু ওই দুটো চোখ যে সব সময় আব্বাকে খঁজে বেড়াচ্ছে তা আমি অনুভব করতে পারতাম।
আমরা যে বাসায় ছিলাম তার সামনে বাড়িভাড়া নেওয়া হলো। কারণ এত মানুষ আসছে যে বসারও জায়গা দেওয়া যাচ্ছে না। এদিকে আমাদের ৩২ নম্বর ধানমণ্ডির বাসা লুটপাট করে বাথরুম, দরজা-জানলা সব ভেঙে রেখে গেছে পাকসেনারা। মেরামত না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি আব্বা ফিরে এলেন বন্দিখানা থেকে মুক্তি পেয়ে। আমার দাদা রাসেলকে নিয়ে এয়ারপোর্ট গেলেন আব্বাকে আনতে। লাখো মানুষের ঢল নেমেছিল সেদিন, আব্বা প্রথম গেলেন তার প্রিয় মানুষের কাছে। তারপর এলেন বাড়িতে। আমরা সামনের বড় বাড়িটায় উঠলাম। ছোট যে বাসাটায় বন্দি ছিলাম সে বাসাটা দেশ-বিদেশ থেকে সব সময় সাংবাদিক ফটোগ্রাফার আসত আর ছবি নিত। মাত্র দুটো কামরা ছিল। আব্বার থাকার মতো জায়গা ছিল না এবং কোনও ফার্নিচারও ছিল না। যা হোক, সব কিছু তড়িঘড়ি করে জোগাড় করা হলো।
রাসেলের সব থেকে আনন্দের দিন এলো যেদিন আব্বা ফিরে এলেন। এক মুহূর্তে যেন আব্বাকে কাছছাড়া করতে চাইত না। সব সময় আব্বার পাশে পাশে ঘুরে বেড়াত। ওর জন্য ইতোমধ্যে অনেক খেলনাও আনা হয়েছে। ছোট সাইকেলও এসেছে, কিন্তু কিছুক্ষণ পরপরই ও আব্বার কাছে চলে যেত।
ফেব্রুয়ারি মাসে আমরা ৩২ নম্বর সড়কে আমাদের বাসায় ফিরে এলাম। বাসাটা মেরামত করা হয়েছে। রাসেলের মুখে হাসি, সারা দিন খেলা নিয়ে ব্যস্ত। এর মাঝে গণভবনও মেরামত করা হয়েছে। পুরনো গণভবন বর্তমানে সুগন্ধাকে প্রধানমন্ত্রীর কর্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এবার গণভবন ও তার পাশেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যক্রম শুরু করা হলো। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসস্থান আর এর পাশেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ভেতর থেকে রাস্তা ছিল, হেঁটেই কার্যালয়ে যাওয়া যেত।
আব্বা প্রতিদিন সকালে অফিসে আসতেন, দুপুরে গণভবনে বিশ্রাম নিতেন, এখানেই খাবার খেতেন। বিকেলে হাঁটতেন আর এখানেই অফিস করতেন। রাসেল প্রতিদিন বিকেলে গণভবনে আসত। তার সাইকেলটাও সাথে আসত। রাসেলের মাছ ধরার খুব শখ ছিল। কিন্তু মাছ ধরে আবার ছেড়ে দিতো। মাছ ধরবে আর ছাড়বে এটাই তার খেলা ছিল। একবার আমরা সবাই মিলে নাটোরে উত্তরা গণভবনে যাই। সেখানেও সারা দিন মাছ ধরতেই ব্যস্ত থাকতো।
রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে ভর্তি হয়। তবে স্কুলে যেতে মাঝে মধ্যেই আপত্তি জানাত। তখন আমরা ছোটবেলা থেকে যে শিক্ষকের কাছে পড়েছি তার কাছে পড়বে না। তখন ও স্কুলে ভর্তি হয় নি এটা স্বাধীনতার আগের ঘটনা, তার পছন্দ ছিল ওমর আলীকে। বগুড়ায় বাড়ি। দি পিপল পত্রিকার অ্যাডে কণ্ঠ দিয়েছিল, টেলিভিশনে ইংরেজি খবর পড়ত। মাঝে মধ্যে আমাদের বাসায় আসত, তখন রাসেলের জন্য অনেক ‘কমিক’ বই নিয়ে আসত এবং রাসেলকে পড়ে শোনাত।
যা হোক স্বাধীনতার পরে একজন ভদ্র মহিলাকে রাসেলের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হলো। রাসেলকে পড়ানো খুব সহজ কথা ছিল না। শিক্ষককে তার কথাই শুনতে হতো। প্রতিদিন শিক্ষয়িত্রীকে দুটো করে মিষ্টি খেতে হবে। আর এ মিষ্টি না খেলে সে পড়বে না। কাজেই শিক্ষিকাকে খেতেই হতো। তা ছাড়া সব সময় তার লক্ষ্য থাকত শিক্ষিকার যেন কোনও অসুবিধা না হয়। মানুষকে আপ্যায়ন করতে খুই পছন্দ করত।
টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে গেলে তার খেলাধুলার অনেক সাথী ছিল। গ্রামের ছোট ছোট অনেক বাচ্চাদের জড়ো করত। তাদের জন্য ডামি বন্দুক বানিয়ে দিয়েছিল। সে-ই বন্দুক বানিয়ে দিয়েছিল। সেই বন্দুক হাতে তাদের প্যারেড করাত। প্রত্যেকের জন্য খাবার কিনে দিত। রাসেলের খুদে বাহিনীর জন্য জামা-কাপড় ঢাকা থেকেই কিনে দিতে হতো। মা কাপড়-চোপড় কিনে টুঙ্গিপাড়ায় নিয়ে যেতেন। রাসেল সেই কাপড় তার খুদে বাহিনীকে দিত। সব সময় মা কাপড়-চোপড় কিনে আলমারিতে রেখে দিতেন। নাসের কাকা রাসেলকে এক টাকা নোটের বাণ্ডিল দিতেন। খুদে বাহিনীকে বিস্কুট লজেন্স কিনে খেতে টাকা দিত। প্যারেড শেষ হলেও তাদের হাতে টাকা দিত। এই খুদে বাহিনীকে নিয়ে বাড়ির উঠোনেই খেলা করতো। রাসলেকে যদি কেউ জিজ্ঞেস করতো, বড় হয়ে তুমি কি হবে? তাহলে বলতো, আমি আর্মি অফিসার হব। ওর খুব ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেবে। মুক্তিযুদ্ধের চলাকালীন থেকেই ওর ওই ইচ্ছা। কামাল ও জামাল মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর সব গল্প বলার জন্য আবদার করতো। খুব আগ্রহ নিয়ে শুনতো।
রাসেল আব্বাকে ছায়ার মতো অনুসরণ করতো। আব্বাকে মোটেই ছাড়তে চাইতো না। যেখানে যেখানে নিয়ে যাওয়া সম্ভব আব্বা সেখানে তাকে নিয়ে যেতেন। মা ওর জন্য প্রিন্স স্যুট বানিয়ে দিয়েছিলেন। কারণ আব্বা প্রিন্স স্যুট যেদিন পরতেন রাসেলও পরতো। কাপড়-চোপড়ের ব্যাপারে ছোটবেলা থেকেই তার নিজের পছন্দ ছিল। তবে একবার একটা পছন্দ হলে তা আর ছাড়তে চাইতো না।
ওর নিজের আলাদা একটা ব্যক্তিত্ব ছিল। নিজের পছন্দের ওপর খুব বিশ্বাস ছিল। খুব স্বাধীন মত নিয়ে চলতে চাইতো। ছোট মানুষটার চরিত্রের দৃঢ়তা দেখে অবাক হতে হতো। বড় হয়ে সে যে বিশেষ কেউ একটা হবে তাতে কোনও সন্দেহ ছিল না। জাপান থেকে আব্বার রাষ্ট্রীয় সফরের দাওয়াত আসে। জাপানিরা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়। শরণার্থীদের সাহায্য করে জাপানের শিশুরা তাদের টিফিনের টাকা দেয় আমাদের দেশের শিশুদের জন্য।
সেই জাপান যখন আমন্ত্রণ জানায় তখন গোটা পরিবারকেই আমন্ত্রণ দেয় বিশেষভাবে রাসেলের কথা উল্লেখ করে। রাসেল ও রেহানা আব্বার সাথে জাপান যায়। রাসেলের জন্য বিশেষ কর্মসূচিও রাখে জাপান সরকার। খুব আনন্দ করেছিল রাসেল সেই সফরে।
তবে মাকে ছেড়ে কোথাও ওর থাকতে কষ্ট হয়। সারাদিন খুব ব্যস্ত থাকতো কিন্তু রাতে আব্বার কাছেই ঘুমাতো। আর তখন মাকে মনে পড়ত। মার কথা মনে পড়লেই মন খারাপ করতো। আব্বার সঙ্গে দেশেও বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতো। আব্বা নেভির কর্মসূচিতে যান। সমুদ্রে জাহাজ কমিশন করতে গেলে সেখানে রাসেলকে সাথে নিয়ে যান। খুব আনন্দ করেছিল ছোট্ট রাসেল।
রাসেলের একবার খুব বড় অ্যাকসিডেন্ট হলো। সে দিনটার কথা এখনও মনে পড়লে গা শিউরে ওঠে। রাসেলের একটা ছোট মপেট মোটরসাইকেল ছিল আর একটা সাইকেলও ছিল। বাসায় কখনও রাস্তায় সাইকেল নিয়ে চলে যেত। পাশের বাড়ির ছেলেরা ওর সঙ্গে সাইকেল চালাতো। আদিল ও ইমরান দুই ভাই এবং রাসেল একসঙ্গে খেলা করতো। একদিন মপেট চালানোর সময় রাসেল পড়ে যায় আর ওর পা আটকে যায় সাইকেলের পাইপে। বেশ কষ্ট করে পা বের করে। আমি বাসার উপর তলায় জয় ও পুতুলকে নিয়ে ঘরে। হঠাৎ রাসেলের কান্নার আওয়াজ পাই। ছুটে উত্তর- পশ্চিমের খোলা বারান্দায় চলে আসি, চিৎকার করে সবাইকে ডাকি। এর মধ্যে দেখি কে যেন ওকে কোলে নিয়ে আসছে। পায়ের অনেকখানি জায়গা পুড়ে গেছে। বেশ গভীর ক্ষতের সৃষ্টি হযেছে। ডাক্তার এসে ওষুধ দিল। অনেকদিন পর্যন্ত পায়ের ঘা নিয়ে কষ্ট পেয়েছিল।
এর মধ্যে আব্বা অসুস্থ হয়ে পড়েন। রাশিয়া যান চিকিৎসা করাতে। সেখানে রাসেলের পায়ে চিকিৎসা হয়। কিন্তু সারতে অনেক সময় নেয়। আমাদের সবার আদরের ছোট ভাইটি। ওর ছোটবেলার কথা মনে পড়ে। খুবই সাবধানী ছিল। আর এখন এতো কষ্ট পাচ্ছে। ১৯৭৫ সালের জুলাই মাসে কামাল ও জামালের বিয়ে হয়। হলুদ ও বিয়ের অনুষ্ঠানে আমরা অনেক মজা করি। বাইরে চাকচিক্য বেশি ছিল না কিন্তু ভেতরে আমরা আত্মীয়-স্বজন মিলে অনেক আনন্দ করি। বিশেষ করে হলুদের দিন সবাই খুব রং খেলে। রাসেল ওর সমবয়সীদের সাথে রং খেলে। বিয়ের সময় দুই ভাইয়ের পাশে পাশেই থাকে। দুই ভাইয়ের বিয়ে কাছাকাছি সময়ই হয়। কামালের ১৯৭৫ সালের ১৪ জুলাই, আর জামালের ১৭ জুলাই বিয়ে হয়। রাসেল সব সময় ভাবিদের পাশে ঘুর ঘুর করতো, আর কী লাগবে খুব খেয়াল রাখতো।
৩০ জুলাই আমি জার্মানিতে স্বামীর কর্মস্থলে যাই। রাসেলের খুব মন খারাপ ছিল। কারণ সে জয়ের সাথে এক সঙ্গে খেলতো। সব থেকে মজা করতো যখন রাসেল জয়ের কাছ থেকে কোনও খেলনা নিতে চাইতো তখন জয়কে চকলেট দিত। আর চকলেট পেয়ে জয় হাতের খেলনা দিয়ে দিত, বিশেষ করে গাড়ি। রাসেল গাড়ি নিয়ে খেলতো, জয়ের যেই চকলেট শেষ হয়ে যেত তখন বলত চকলেট শেষ, গাড়ি ফেরত দাও। তখন আবার রাসেল বলতো চকলেট ফেরত দাও, গাড়ি ফেরত দেব। এই নিয়ে মাঝে মধ্যে দু`জনের মধ্যে ঝগড়া লেগে যেত, কান্নাকাটি শুরু হতো। মা সবসময় আবার জয়ের পক্ষ নিতেন।
রাসেল খুব মজা পেত। পুতুলের খেলার জন্য একটা ছোট্ট খেলনা পুতুল ও প্রাম ছিল, ওই প্রাম থেকে খেলার পুতুল সরিয়ে পুতুলকে বসিয়ে ঠেলে নিয়ে বেড়াত। পুতুল এত ছোট ছিল যে, খেলার প্রামে ভালোই বসে থাকতো। রাসেল খুব মজা করে জয়-পুতুলকে নিয়ে খেলত। আমি জার্মানি যাওয়ার সময় রেহানাকে আমার সাথে নিয়ে যাই। রাসেলকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ওর জন্ডিস হয়, শরীর খারাপ হয়ে পড়ে। সে কারণে মা ওকে আর আমাদের সাথে যেতে দেননি। রাসেলেকে সেদিন আমাদের সাথে নিয়ে যেতে পারতাম তা হলে ওকে আর হারাতে হতো না।
১৯৭৫ সালের পনের আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল ছোট্ট রাসেলকে। মা, বাবা, দুই ভাই, ভাইয়ের স্ত্রী, চাচা সবার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে সবার শেষে নিষ্ঠুরভাবে হত্যা করল রাসেলকে। ওই ছোট্ট বুকটা কি তখন ব্যথায় কষ্টে বেদনায় স্তব্ধ হয়ে গিয়েছিল। যাদের সান্নিধ্যে স্নেহ-আদরে হেসে খেলে বড় হয়েছে তাদের নিথর দেহগুলো পড়ে থাকতে দেখে ওর মনের কী অবস্থা হয়েছিল- কী কষ্টই না ও পেয়েছিল!!
কেন কেন কেন আমার রাসেলকে এত কষ্ট দিয়ে কেড়ে নিল? আমি কি কোনোদিন এই “কেন”র উত্তর পাব?
লেখক: শেখ হাসিনা, রাজনীতিবিদ, বাংলাদেশের পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা।
Russel, Russel, where are you?
Mother calls to Russel, "Come, aren't you going to eat? Come eat."
Ma, Ma, Ma, where are you, Ma?
Where did Ma go?—Russel doesn't want to sleep without Ma. At bedtime, he has to fall asleep holding his mother’s neck. He used to call her "Ma, Ma," and sometimes he would call her "Abba" as well.
Right after his birth, Abba had to go to jail. The Pakistani rulers imprisoned Abba for giving the 6-point demand. Russel was then just a little over a year and a half old. Naturally, he didn't even have the time to properly recognize or know everything. Russel was the dearest to all of us; being the youngest, there was no end to the affection he received. If he ever got hurt even a little bit, it felt as though the pain belonged to all of us. All of us siblings always kept a watchful eye on him, making sure not even a scratch appeared on his body. What a beautiful, soft, and tender child! Whenever you looked at him, you just wanted to pinch his cheeks and shower him with affection.
Russel was born on October 18, 1964, in my bedroom at the house on Road No. 32, Dhanmondi. The second floor wasn't finished yet. You could say Mother was building the house room by room. The construction work was ongoing bit by bit. We lived on the ground floor. The north-eastern room belonged to me and Kamal. Russel was born in that very room at one-thirty in night.
Abba had gone to Chittagong to conduct an election meeting. Fatima Jinnah was the presidential candidate. The All-Party United Front had formed a coalition against Ayub Khan and entered the election. All political parties stood against President Ayub Khan. In those days, mobile phones didn't exist; landlines were our only reliance. Arrangements were made so that the news would reach Abba at night. The moments leading up to Russel's birth were filled with immense anxiety. Me, Kamal, Jamal, Rehana, and Khoka Kaka were at home. The elder paternal aunt and middle paternal aunt were with Mother. A doctor and a nurse had also arrived. Time simply refused to pass. Jamal and Rehana would sleep for a bit and wake up, while we stayed awake with sleepy eyes, waiting to hear the news of the new guest's arrival.
The middle paternal aunt came out of the room to give us the news that we had a baby brother. We were beside ourselves with joy, wondering how soon we could see him. Auntie said she would call us. After a little while, the call came. The elder paternal aunt lifted Russel into my lap. His head was covered in thick black hair, and his cheeks were soft and tender. Russel was quite large at birth. His hair felt a bit damp, so I started drying it with my own orna (scarf). Then I took a comb to brush his hair. The middle paternal aunt stopped me, saying the scalp was very tender and a comb shouldn't be used just yet. I tried to part his hair using my fingers.
Among us five siblings, Russel was the youngest. After many years, a little child had come to brighten our home, and a wave of joy was flowing through it. Abba was a great admirer of Bertrand Russell; he would read Russel's books and explain them to Mother. Mother became such a fervent admirer after hearing Russel's philosophy that she named her youngest child Russel. Little Russel was gradually growing up. Mother would lay Russel down on the bed while doing household chores, and when school was closed, I would lie beside him and read books. He loved playing with the braids of my hair. I would place my long braid in his little hand, and he would giggle while moving it around, finding it immensely amusing whenever the strands brushed against his face.
From the very first day of his birth, I used to take his pictures; the camera was always in our hands. How many pictures we took! I made a separate album for him where pictures of his birth, his first month, and every three-to-six-month interval were neatly arranged. The tragic part is that during the 1971 Pakistani occupation forces looted that photo album along with all our other belongings. We lost many rare photographs of our dearly loved little brother, captured with such immense care.
There was a small lawn right in front of the house, filled with green grass. My mother took great care of the garden. In the afternoon, we would all sit in the garden. A mat would be spread out, and little Russel was allowed to play there. A small bamboo stick was tied on one side, and Russel would try to walk by holding onto it. He had just started crawling. We would try to help him walk by holding his hands, but he wouldn't want to walk at all. His health was very good—quite a chubby little baby. All of us siblings would always hold his hands and help him walk.
One day, he was walking while holding my hand. It seemed his desire to walk had grown immensely. He walked all the way from the back veranda to the front veranda, going around several times, holding my hand throughout the house. Amidst this walking, I occasionally tried to let go of my finger so he could walk on his own. But he would get annoyed and sit right down, refusing to walk without holding a finger. As I walked along with him, I kept trying to see if he would walk by himself. Suddenly, while walking on the front veranda, he let go of my hand and started walking on his own. He kept walking and walking, and I followed closely behind. That was when he first started walking. I thought he would walk a short distance and then grab my hand again. But the more I walked, the more I saw that he wasn't taking my hand anymore—he just kept going, walking straight through the middle passage to the back veranda. I was so overjoyed that I started calling out to everyone, announcing that our little golden Russel had learned how to walk! I had never seen any child learn to walk like that in a single day; babies usually learn step-by-step.
• But everything about him seemed exceptional. We found proof of his high intelligence in many ways. He used to call me "Hasupa." He called Kamal and Jamal "Bhai" and Rehana "Apu." He never used to say Kamal and Jamal's names. We tried very hard to teach him, but he would just smile sweetly, shake his head, and say "Bhai." Day after day, as we kept trying, he finally blurted out "Kammmal," "Jammal"—though he always addressed them as "Bhai."
He was quite cautious in his movements yet brave, never easily frightened by anything. Whenever he saw big black ants, he would try to catch them. One day, he caught a large ola (a big black ant) and was bitten instantly. His tiny finger was cut, and blood came out. Medicine was applied immediately, and his finger swelled up. After that incident, he never tried to catch ants again. However, he gave that ant a name of his own. Ever since he got bitten, whenever he saw a large black ant, he would call it "Bhutto." He came up with that name all by himself.
I used to record Russel's talking and crying on a tape recorder. In those days, tape recorders were quite large. Sometimes, we would play his crying back to him. The funniest thing was that whenever he started crying for some reason, we would turn on the tape, and he would instantly go quiet, looking completely astonished. One day, I recorded Russel's crying and kept playing it back repeatedly. Mother was in the kitchen; hearing him cry, she rushed over, thinking he was all alone, only to find me playing the tape and playing with him. What could Mother say? First, she scolded me because she had been deeply worried, thinking he was by himself. Then she burst out laughing upon hearing his recorded crying. I used to try to make him speak and record it on tape.
When Abba announced the 6-point demand, he was promptly arrested. The smile vanished from Russel's face. He would wander all over the house looking for Abba. Russel had just learned to walk and speak in broken words when Abba was imprisoned. Mother became busy managing Abba's court cases, as well as keeping in touch with leaders and workers of the Awami League and Chhatra League organizations. She also had to spare time to keep the organization active and drive the political movement and struggle forward.
I was studying in college while actively engaging in political work. Kamal finished school and enrolled in Dhaka College, joining politics as well. Jamal and Rehana went to school. Ever since Abba's arrest, Russel's eating habits practically stopped; he refused to eat anything. We would often take him to my younger paternal aunt's house. When we went there, my younger paternal uncle would sit with him and make him eat. The uncle would serve him egg poached with sugar, or flatbread with okra fry sprinkled with sugar, feeding Russel along with him. There was a domestic help named Ambia's mother at our house who loved Russel dearly. She would carry him around and feed him while walking.
Our house had a pigeon coop, built quite high up, housing many pigeons. Mother would wake up very early, take Russel down in her arms, and feed the pigeons with her own hands. When Russel learned to walk, he would run after the pigeons himself and feed them with his own hands. We also had pigeons at our village home. Pigeon meat was consumed by everyone, especially during the monsoon season when most of the land went underwater, leading to a shortage of vegetables and fish. Eating pigeon was a frequent practice then. Parottas and braised pigeon meat were everyone's favorite for breakfast. Moreover, if anyone fell sick, pigeon meat broth was given to them. Feeding small children pigeon soup was believed to increase blood count, so children were regularly given pigeon soup.
Whenever Russel was offered pigeon meat, he would never touch it. How such a tiny child sensed it remains a mystery. We tried every possible trick; even when brought close to his mouth, he wouldn't eat it and would turn his face away. Despite trying a hundred times, no one could ever make Russel eat pigeon meat. Every fifteen days, we used to go visit Abba. Whenever we took Russel along, he wouldn't want to come back and would cry profusely. He was told that Abba's house was a jail and that we were just visiting Abba's home, and that we would return to our house. It was with great difficulty that he was brought back home. We could easily understand what state of mind Abba was in. When Russel cried for Abba at home, Mother would comfort him and teach him to call her "Abba." He even started calling Mother "Abba."
On January 18, 1968, Abba was implicated in the Agartala Conspiracy Case and transferred from Dhaka Central Jail to be imprisoned in the Cantonment. For six months, we had no contact with Abba, nor did we even know how or where he was.
Russel's health deteriorated, and he grew even more stubborn about eating. The tiny child couldn't express the sorrow in his little heart out loud, nor could he bear it. We could deeply feel the agony he harbored inside.
After finishing college, I enrolled at Dhaka University in 1967. Mother was busy with Abba's court cases and the party, frequently having to go outside and attend court hearings. To intensify the movement at Dhaka University, we formed the Student Action Committee, and by 1968, everyone was busy with the 6-point and 11-point movements. The struggle had intensified, and we couldn't give much time to Russel. Ambia's mother always looked after him. He wouldn't usually want to eat regular meals, but when everyone sat down to eat in the kitchen, he would join them. He loved sitting on a low wooden stool (pidhi) in the next room, eating rice from a plate painted with red flowers alongside the domestic workers.
We had a pet dog named Tommy, who was very friendly with everyone. Little Russel also played with Tommy. One day while playing, Tommy suddenly barked loudly, startling Russel. He came running to Rehana in tears, complaining that Tommy was "scolding" him. Hearing that, we burst into helpless laughter—how on earth could Tommy scold someone? But looking at Russel, it was clear he took the matter quite seriously. He simply couldn't accept that Tommy had scolded him because he loved Tommy very much. He used to feed him by hand and always shared his favorite foods with Tommy. Naturally, getting scolded by that very dog hurt him deeply.
On February 22, 1969, when Abba was finally released after nearly three years through a mass uprising, Russel had crossed four years of age. However, because he had grown extremely thin, he looked even younger. We noticed another behavior in him: amid his playtime, every little while he would run downstairs to check on Abba. Abba used to work from an office on the ground floor, while we had moved upstairs. Russel would play downstairs all day and go check on Abba every few minutes, perhaps harboring a silent fear that he might lose Abba all over again.
In March 1971, when the Non-Cooperation Movement was underway, processions would march past our house, and police vehicles occasionally drove by. Russel would play on the upstairs veranda, and whenever he saw a police car passing, he would shout, "O Police, tomorrow is a hartal (strike)!" Even though his tiny voice couldn't reach the ears of the police, Russel insisted on announcing the strike. Standing by the veranda railing, he would shout "Hartal, hartal!" and give slogans like "Joy Bangla." We would all discuss political movements at home, and he would listen to everything and repeat the slogans himself.
At midnight on March 25, 1971, when the Pakistani occupation forces launched an attack on unarmed Bengalis, Abba declared independence. Right after the first light of March 26, Abba was arrested and taken away. The next day, our house was attacked again. Mother and Jamal took Russel and sought shelter at the neighboring house, while Kamal went and sheltered behind our house at the Japanese Consulate residence.
Kamal left to join the Liberation War. My mother was taken prisoner by the Pakistani occupation forces. They confined us to a single-story house on (Old) Road No. 18 in Dhanmondi. Little Russel began living the life of a prisoner. There was no proper food, no toys, no books—what a wretched period of hardship began for him.
While in captivity, we had no news of Abba. We didn't know where or how he was. On the first day, Russel cried profusely for Abba. On top of that, not having his beloved brother Kamal around was another heavy burden for him. How was he to suppress the sorrow in his heart or express it? Tears constantly welled up in the corners of his eyes. If I asked, "What happened, Russel?" he would reply, "There's dust in my eye." At that tender age, he tried hard to conceal his pain. Sometimes he would share it with Roma, who had lived with us since childhood and played with him; her family had served in our household across generations. He would occasionally tell her his sorrows. Whenever I saw tears in his eyes and asked about them, he would give the same excuse about dust in his eye. It felt astonishing how such a tiny child learned to hide his own suffering.
We lived in constant anxiety inside captivity because the Pakistani soldiers frequently came to search the house and taunted us with various remarks. They told Jamal, "We will catch and teach you a lesson." They were also deeply worried about Rehana. Joy was born around that time. After Joy's arrival, Russel seemed to find a glimmer of joy. He stayed by Joy's side all the time and cared for him.
When the war broke out in December, worries centered around little Joy because bunkers had been constructed on our rooftop with machine guns mounted on them, firing day and night. The noise was deafening. It was difficult to put Joy to sleep; being only four months old, the infant would tremble at every burst of machine-gun fire.
Then air raids began. Sirens would sound during attacks. Russel was extremely vigilant about this. Whenever a siren wailed or a roaring sound filled the sky like thunder, Russel would run and stuff cotton balls into Joy's ears. He always kept cotton in his pocket.
There was also a severe food shortage at that time, and none of his favorite foods could be provided. Being locked up day after day without any playmates or desired food—it is unimaginable how much suffering a little child had to endure day in and day out.
Russel was exceptionally bright. The Pakistani soldiers would clean their weapons, and he would stand by the window watching everything. He learned the names of many weapons. During air raids, when the Pakistani soldiers ran into bunkers, we got the chance to step out onto the veranda and watch dogfights between warplanes in the sky. Whenever a plane came into view, Russel would clap his hands in delight.
On December 16, 1971, the surrender took place, Pakistan lost the war, and Bangladesh was liberated. We didn't get our freedom that day; we were freed on the morning of December 17. The moment we were liberated and the Indian allied forces captured the soldiers guarding our house, people began arriving in droves. Amidst all this, Russel put a helmet on his head, and Tito wore one too. The two of them put on helmets and started playing war games.
We were overwhelmed by the joy of freedom on one hand, yet consumed by anxiety for Abba, Kamal, Jamal, and countless others—not knowing who was alive and who wasn't. We celebrated victory carrying the heavy weight of uncertainty. Tears in our eyes, smiles on our faces—these moments carried a strange mixture of feelings, alternating between laughter and crying. Whenever Russel saw us cry, it made him sad. How much of the pain in his little chest could we possibly fathom? Meanwhile, Kamal and Jamal returned from the battlefield. Russel was overjoyed to have his brothers back, but his eyes were filled with sorrow, and he didn't speak much out loud. Yet, those two eyes constantly kept searching for Abba, which I could deeply feel.
The house in front of the one we stayed in was rented because so many people were visiting that there wasn't even space to sit. Meanwhile, our Dhanmondi Road 32 house had been ransacked by the Pakistani soldiers, who left the bathrooms, doors, and windows broken. We had to stay put until repairs were completed.
On January 10, 1972, Abba returned, freed from captivity. My grandfather took Russel to the airport to bring Abba home. A sea of millions of people had gathered that day; Abba went first to his beloved people and then arrived at the house. We moved into the large front house. The small house where we had been imprisoned was constantly visited by journalists and photographers from home and abroad taking pictures. It had only two rooms, with no space or furniture for Abba to stay. However, everything was hastily gathered.
The happiest day of Russel's life arrived when Abba came back. He didn't want to leave Abba's side for even a single moment, hovering around him constantly. Many toys had already been brought for him, including a small bicycle, but every few minutes he would rush right back to Abba.
In February, we returned to our home on Road 32 once the house had been repaired. A smile lit up Russel's face as he stayed busy playing all day. Meanwhile, Ganabhaban had also been repaired. The old Ganabhaban (presently Sugandha) was used as the Prime Minister's office. Now, operations began at Ganabhaban and the adjacent Prime Minister's office, connected by an internal pathway so one could walk directly to the office.
Abba would come to the office every morning, rest at Ganabhaban during lunch, and eat there. He would take walks in the afternoon and work from the office there. Russel came to Ganabhaban every afternoon along with his bicycle. He loved fishing, though he would catch fish and immediately release them back—catching and releasing was his game. Once, all of us went on a tour to Uttara Ganabhaban, where he remained busy catching fish all day long.
Russel was enrolled in the Dhaka University Laboratory School. However, he occasionally raised objections about going to school. He didn't want to study under the teacher we had studied with since childhood; before he was admitted to school (an incident from before independence), his favorite was Omar Ali, who hailed from Bogra. Omar Ali had given his voice to ads for The People newspaper and read English news on television. Whenever he visited our house, he would bring many comic books for Russel and read them to him.
Anyway, after independence, a gentlewoman was appointed as Russel's tutor. Teaching Russel was no simple task; the teacher had to listen to what he said. Every day, the tutor had to eat two sweets, and if she didn't eat them, he wouldn't study. Consequently, the teacher had to eat them. Moreover, he constantly made sure the tutor faced no inconvenience. He loved entertaining people very much.
Whenever we went to our village home in Tungipara, he had many playmates, gathering the village children around him. He had dummy wooden guns made for them—he was the one who made the guns—and made them march with those weapons in their hands, buying snacks for everyone. Clothes for Russel's "mini army" had to be purchased from Dhaka. Mother would buy clothes and take them to Tungipara, and Russel would distribute those clothes to his little army. Mother always kept clothes stored in the wardrobe. Nasser Kaka would give Russel bundles of one-taka notes, and Russel used currency to buy biscuits and lozenges for his mini army, distributing money to them even after parades ended. He played with this mini army right in the courtyard of the house. If anyone asked Russel what he wanted to be when he grew up, he would reply, "I will be an army officer." He had a strong desire to join the military, a dream that originated right around the time of the Liberation War. Whenever Kamal and Jamal returned from the war, he would pester them to tell all the stories, listening with intense curiosity.
Russel followed Abba like a shadow, refusing to leave Abba's side at all. Abba took him wherever it was possible to bring him. Mother had a prince suit made for him because whenever Abba wore a prince suit, Russel wore one too. From a very young age, he had his own distinct taste in clothing, but once he liked something, he refused to let go of it.
He possessed a distinct personality of his own, had deep faith in his own choices, and wanted to live life on his own independent terms. One had to marvel at the sheer firmness of character in such a small child; there was no doubt he would grow up to be someone special. An invitation for a state visit arrived for Abba from Japan. The Japanese people had supported our liberation war, and Japanese children donated their tiffin money to help refugees and the children of our country.
When Japan extended that invitation, they invited the entire family, specifically mentioning Russel. Russel and Rehana accompanied Abba to Japan, and the Japanese government arranged a special itinerary for Russel. He enjoyed that tour immensely.
Yet, staying anywhere away from Mother was hard for him. Though he stayed very busy all day, he slept beside Abba at night, and that was when he missed Mother. Whenever thoughts of Mother crossed his mind, he grew sad. He also accompanied Abba on various domestic tours. When Abba went to naval events to commission ships in the sea, he took Russel along, and little Russel thoroughly enjoyed it.
Once, Russel suffered a major accident. Even today, my skin crawls just thinking about that day. Russel had a small mopeds motorcycle and a bicycle, and sometimes he rode his bicycle out onto the streets. The boys from the neighboring house—two brothers named Adil and Imran—played together with Russel. One day while riding the moped, Russel fell off, and his leg got trapped against the hot exhaust pipe of the bike. He suffered terribly with his leg. Upstairs, I was in the room with Joy and Putul when I suddenly heard Russel's cries. I rushed out to the north-west open veranda and shouted for everyone. Amidst the chaos, I saw someone carrying him in their arms. A large area of his leg was burned, leaving a deep wound. A doctor came and applied medicine. He suffered with that leg wound for a long time.
Meanwhile, Abba fell ill and traveled to Russia for medical treatment, where Russel's leg also received treatment, though it took a long time to heal. Our dearest little brother—I remember his early days when he was so cautious, and now he was suffering so much. In July 1975, Kamal and Jamal got married. We had a lot of fun during the turmeric ceremony and weddings. There wasn't much outer extravagance, but inside, we relatives shared immense joy, especially on the turmeric day when everyone played with colors. Russel played with colors alongside his peers and stayed right beside his two brothers throughout the weddings. Both brothers got married close to each other—Kamal on July 14, 1975, and Jamal on July 17. Russel hovered around his new sister-in-laws constantly, paying close attention to everything they might need.
On July 30, I left for Germany to join my husband's workstation. Russel was very sad because he used to play together with Joy. The funniest part was when Russel wanted to take a toy from Joy, he would offer Joy a chocolate; getting the chocolate, Joy would hand over his toy, especially cars. Russel would play with the car, and once Joy finished his chocolate, Joy would say, "Chocolate is finished, give my car back!" Then Russel would retort, "Give my chocolate back, and I'll return the car!" This would occasionally spark arguments and crying between the two of them, and Mother would always take Joy's side.
Russel found it immensely amusing. For playing with dolls, he had a tiny toy pram; he would remove the play dolls, seat a real doll inside, and push it around. The doll was so small that it sat quite nicely in the toy pram, and Russel had a blast playing with Joy and the dolls. When I left for Germany, I took Rehana with me. I wanted to take Russel along too, but he contracted jaundice and fell ill, which is why Mother wouldn't let him come with us. If only we had taken Russel with us that day, we wouldn't have lost him.
• On August 15, 1975, assassin's ruthless bullets snatched away little Russel. They made Russel walk past the lifeless bodies of his mother, father, two brothers, sister-in-laws, and uncle before executing him in cold blood at the very end. Did that little chest freeze with grief, agony, and pain back then? What must his state of mind have been upon seeing the motionless bodies of the very people who had raised him with such warmth, affection, and laughter lying before him?
What unimaginable pain he must have endured!!
Why, why, why did cruel hands snatch away my Russel, inflicting such torment? Will I ever find the answer to this "Why"?
Author: Sheikh Hasina, politician, five-time elected Prime Minister of Bangladesh, President of the Awami League, and daughter of Bangabandhu.