প্রথম পর্ব
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন সূচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের কূটনীতির টানাপোড়েন, গোপন বৈঠক এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে নীতিগত রূপান্তর এখন প্রকাশ্য আলোচনায়। দীর্ঘ দিন ধরে ওয়াশিংটন ঢাকা নীতির ক্ষেত্রে যে অবস্থান নিয়েছিল, তাতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা অবশেষে উপলব্ধি করতে পেরেছে যে, দক্ষিণ এশিয়ার সর্বপ্রধান ভূ-রাজনৈতিক শক্তি তথা ভারতের পরোক্ষ বা প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদে নিজস্ব প্রভাব বজায় রাখা কার্যত অসম্ভব। বিশেষ করে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব রুখতে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের স্বার্থ এখন একই বিন্দুতে এসে মিলেছে।
জাতীয় নিরাপত্তা, সীমান্ত শঙ্কা ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট
ঘটনার সূত্রপাত এবং গোয়েন্দা তথ্যের জটিল বুনন বুঝতে হলে কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ভারতীয় ভূখণ্ড ও সীমান্ত সংলগ্ন অঞ্চলের নিরাপত্তাকে সুসংহত করতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দীর্ঘদিন ধরেই তৎপর। সীমান্ত পরিদর্শনের পর গোয়েন্দা সূত্রে যে খবর বেরিয়ে আসে, তাতে দেখা যায়—বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পটপরিবর্তন ও চরমপন্থী গোষ্ঠীগুলোর পুনঃউত্থান ভারতের পূর্ব সীমান্তে এক বিরাট নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন রাজনৈতিক ও চরমপন্থী সংগঠনের তৎপরতা বৃদ্ধি পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করে।
দিল্লি অনুধাবন করে, বাংলাদেশে যদি রাজনৈতিক চরমপন্থা ও ভারতবিরোধী মনোভাব প্রবল হয়, তবে তা সমগ্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলবে। আর এই সংকটময় পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে মার্কিন প্রশাসনের নীতিগত পরিবর্তন। শুরুতে আন্তর্জাতিক পরাশক্তিগুলো বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক শক্তিকে সমর্থন জানালেও, পরবর্তীতে বাস্তবতার মুখোমুখি হয়ে মার্কিন নীতি নির্ধারকরা কৌশল পরিবর্তন করতে বাধ্য হন।
সার্জিও গোর-এর ঢাকা সফর ও গোপন ফাইলের বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত দূত সার্জিও গোর-এর বাংলাদেশ সফর কূটনৈতিক পাড়ায় তোড়জোড় সৃষ্টি করেছে। সূত্রের খবর, তিনি ঢাকায় এসে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই বৈঠকে তিনি একটি বিশেষ নথি বা কনফিডেনশিয়াল ফাইল হস্তান্তর করেছেন বলে আন্তর্জাতিক কূটনৈতিক মহল জোর গুঞ্জন শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এই নথিতে ওয়াশিংটন ও নয়াদিল্লির যৌথ আঞ্চলিক দৃষ্টিভঙ্গির বার্তা ছিল সুস্পষ্ট। প্রথমত, বাংলাদেশে আগামী ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে একটি সর্বজনগ্রাহ্য, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বার্তা দেওয়া হয়েছে—যেখানে আওয়ামী লীগ সহ অন্যান্য সমস্ত বড় রাজনৈতিক দলের অংশগ্রহণের সুনির্দিষ্ট পথ উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা সুনিশ্চিত করে তাঁর দেশে ফেরার রাজনৈতিক পথ সুগম করার বিষয়টি জোর দেওয়া হয়েছে।
একই সফরে সার্জিও গোর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথেও দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠক থেকেই বার্তা স্পষ্ট হয়—দক্ষিণ এশিয়ায় চীনকে প্রতিহত করতে এবং চরমপন্থা পুরোপুরি দমন করতে ওয়াশিংটন ও নয়াদিল্লি এখন সম্পূর্ণ একযোগে কাজ করতে প্রস্তুত। ঢাকাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির সাথে বাড়তে থাকা কূটনৈতিক দূরত্ব অবিলম্বে কমিয়ে আনতে হবে, অন্যথায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিসরে নতুন ধরণের অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে ঢাকার রাজনীতি।
লেখক: ড. আবুল হাসনাৎ মিল্টন,সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা (The Source News Bangla)
Part One
An unprecedented shift is unfolding on the geopolitical map of South and Southeast Asia. Following prolonged diplomatic friction, covert meetings, and regional stability imperatives, the policy transformation of the United States has now become a subject of public discourse. A significant change is visible in the stance Washington had maintained toward Dhaka for a long time. According to political analysts, America has finally realized that maintaining long-term influence in Bangladesh is virtually impossible without the direct or indirect participation of South Asia's foremost geopolitical power, India. In particular, the interests of New Delhi and Washington have now aligned at a single point to counter China's growing economic and military influence in the region.
National Security, Border Concerns, and the Geopolitical Context
To understand the origin of these events and the complex tapestry of intelligence information, one must look back a few years. India's National Security Advisor, Ajit Doval, has long been active in consolidating the security of Indian territory and adjacent border regions. Following border inspections, intelligence reports revealed that political shifts and the resurgence of extremist groups in Bangladesh posed a significant security risk to India's eastern border. In particular, the heightened activities of various banned political and extremist organizations threatened to directly impact the border districts of West Bengal.
Delhi realized that if political extremism and anti-India sentiment intensified in Bangladesh, it would severely jeopardize regional stability across South Asia. This critical situation gained a new dimension through the policy shift of the US administration. Although international superpowers initially backed different political factions in Bangladesh, US policymakers were subsequently forced to alter their strategy when confronted with ground realities.
Sergio Gor’s Dhaka Visit and the Message of the Confidential File
The visit to Bangladesh by Sergio Gor—a close diplomatic representative of US President Donald Trump and a special envoy for South Asia—created significant stir in diplomatic circles. According to sources, during his visit to Dhaka, he held a highly confidential bilateral meeting with Bangladesh's current Prime Minister, Tarique Rahman. Strong rumors have emerged in international diplomatic circles that he handed over a special document or confidential file during that meeting.
According to analysts, this document conveyed a clear message regarding Washington and New Delhi's joint regional vision. First, it communicated the need to conduct an acceptable, democratic, and inclusive national election in Bangladesh by the first half of 2027—opening a clear path for the participation of all major political parties, including the Awami League. Second, it emphasized creating a smooth political pathway for the return of former Prime Minister Sheikh Hasina to the country while ensuring her security.
During the same trip, Sergio Gor also held a lengthy closed-door meeting with the Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi. The message from this meeting was clear: Washington and New Delhi are now prepared to work in complete alignment to counter China in South Asia and fully suppress extremism. Dhaka was explicitly informed that it must immediately narrow its growing diplomatic distance with Delhi; otherwise, Bangladesh's political landscape could face new forms of uncertainty in the international and regional arenas.
Author: Dr. Abul Hasnat Milton, Journalist, Political Analyst, and Editor-in-Chief, The Source News Bangla